1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাবির তাজউদ্দীন হলের দায়িত্ব ফেলে প্রাধ্যক্ষের বাসায় ডাইনিংয়ের দুই নারী কর্মীকে কাজ করানোর অভিযোগ। জাবির তাজউদ্দীন হলের দায়িত্ব ফেলে প্রাধ্যক্ষের বাসায় ডাইনিংয়ের দুই নারী কর্মীকে কাজ করানোর অভিযোগ” দৈনিক ভোরের চেতনার ২৮ বছরে পদার্পণ, বার্তা ও বাণিজ্য কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন” নেত্রকোনায় পুলিশ কনস্টেবল নিয়োগে মেধা ও যোগ্যতাই একমাত্র মাপকাঠি স্বচ্ছতা নিশ্চিতে প্রস্তুত জেলা পুলিশ। দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর ৬০০ মিটার দীর্ঘ কাঠের সেতু উদ্বোধন, উচ্ছ্বসিত শিক্ষার্থী ও এলাকাবাসী” রফিকুল ইসলাম নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ” খাগড়াছড়িতে স্বাস্থ্য অধিকার সচেতনতায় হেলথ অলিম্পিয়াড, অংশ নিল ১২০ শিক্ষার্থী” কেন্দুয়ায় নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, তিন যুবকের বিরুদ্ধে মামলা” কোটালীপাড়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের কমিটি, সভাপতি কালাম সম্পাদক মায়াজ” সিলেট বিভাগে ইতিহাস গড়ল মৌলভীবাজার: প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সহস্র কণ্ঠে শ্রী গীতা পারায়ণ।

দৈনিক ভোরের চেতনার ২৮ বছরে পদার্পণ, বার্তা ও বাণিজ্য কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন”

  • আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২০ জন দেখেছেন

“দৈনিক ভোরের চেতনার ২৮ বছরে পদার্পণ, বার্তা ও বাণিজ্য কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন”

সাইদুজ্জামান ভুইয়া
জাতীয় দৈনিক ভোরের চেতনা ২৭ বছর পেরিয়ে ২৮ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে সারাদেশের মতো রাজধানী ঢাকায় পত্রিকাটির বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

আজ সন্ধ্যা ৭টায় ঢাকার কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে দিনব্যাপী এ উদযাপনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর আগে দিনব্যাপী পত্রিকাটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী, বিজ্ঞাপনদাতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মাদ শফিকুল ইসলামসহ সম্পাদকমণ্ডলীর সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে উপস্থিত ছিলেন দৈনিক বর্তমান কথার সম্পাদক ও প্রকাশক টি এম মোস্তফা, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশ প্রেসক্লাবের চেয়ারম্যান ফরিদুজ্জামান, দৈনিক ভোরের চেতনার ব্যবস্থাপনা সম্পাদক জালাল উদ্দিন জুয়েল, প্রধান বার্তা সম্পাদক মোন্নাফ খান, বার্তা সম্পাদক পাপিয়া সরকারসহ পত্রিকার সাংবাদিক, কর্মকর্তা ও শুভানুধ্যায়ীরা।

আয়োজনে বক্তারা দৈনিক ভোরের চেতনার দীর্ঘ পথচলার প্রশংসা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য প্রকাশ ও গণমানুষের প্রত্যাশা পূরণে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

২৮ বছরে পদার্পণের এই শুভক্ষণে পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট সবাই ভবিষ্যতেও স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির