1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রফিকুল ইসলাম নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ” খাগড়াছড়িতে স্বাস্থ্য অধিকার সচেতনতায় হেলথ অলিম্পিয়াড, অংশ নিল ১২০ শিক্ষার্থী” কেন্দুয়ায় নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, তিন যুবকের বিরুদ্ধে মামলা” কোটালীপাড়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের কমিটি, সভাপতি কালাম সম্পাদক মায়াজ” সিলেট বিভাগে ইতিহাস গড়ল মৌলভীবাজার: প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সহস্র কণ্ঠে শ্রী গীতা পারায়ণ। খাগড়াছড়িতে জ্ঞানোদয় বন বিহারে ২৩তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব উদযাপন” বারহাট্টা বাজারের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল হক” শিশুদের সাঁতার শেখাতে খাগড়াছড়িতে মাসব্যাপী প্রশিক্ষণ শুরু ডিপিডিসির মাতুয়াইলে বকেয়া সংযোগ বিচ্ছিন্নের নামে গ্রাহক হয়রানি, সুপারভাইজারের বিরুদ্ধে অর্থ বাণিজ্যে। বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম প্রজন্ম গড়তে নেত্রকোণায় ইংরেজি দক্ষতা উন্নয়ন কর্মশালা”

রফিকুল ইসলাম নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ”

  • আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৯ জন দেখেছেন

“রফিকুল ইসলাম নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ”

মোঃ কায়সার হাবীব পাপ্পু

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে রফিকুল ইসলাম তালুকদার রুবেল (৫০) নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার দুই হাত বাঁধা, বাম চোখে আঘাতের চিহ্ন ও গলায় ফাঁসের আলামত পাওয়া গেছে।

প্রাথমিকভাবে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তবে কে বা কারা, কী কারণে তাকে হত্যা করেছে, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।

শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বিরাহিপুর গুচ্ছগ্রামের কশিগাড়ি কাচারি এলাকায় রাস্তার পাশে মরদেহটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত রফিকুল ইসলাম তালুকদার রুবেল ওই এলাকার সাইফুদ্দিন তালুকদারের ছেলে। তিনি মালয়েশিয়া প্রবাসী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে স্ত্রীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। এরপর দুই মেয়েকে নিয়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যান। সেই থেকে নিজ বাড়িতে একাই বসবাস করছিলেন রফিকুল। তবে নিয়মিত বড় ভাইয়ের বাড়িতে খাবার খেতেন তিনি।

নিহতের বড় ভাই সাইদুল ইসলাম জানান, ঘটনার দিন রাতে খাবার খেতে না আসায় রফিকুলকে কয়েকবার ফোন করা হয়। কিন্তু তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে খোঁজ নিতে গিয়ে বাড়ির দরজা খোলা দেখতে পান তিনি। আশপাশে ও বাড়ির পাশের আঙুরবাগানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। একপর্যায়ে বাড়ির দরজার সামনে ফিরে এসে ভাইয়ের মরদেহ পড়ে থাকতে দেখেন।

ঘোড়াঘাট-হাকিমপুর থানার দায়িত্বে থাকা বিরামপুর-নবাবগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে। হত্যার কারণ এবং এ ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ থানায় নেওয়া হয়েছে। রোববার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মোঃ কায়সার হাবিব পাপ্পু ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির