1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রফিকুল ইসলাম নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ” খাগড়াছড়িতে স্বাস্থ্য অধিকার সচেতনতায় হেলথ অলিম্পিয়াড, অংশ নিল ১২০ শিক্ষার্থী” কেন্দুয়ায় নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, তিন যুবকের বিরুদ্ধে মামলা” কোটালীপাড়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের কমিটি, সভাপতি কালাম সম্পাদক মায়াজ” সিলেট বিভাগে ইতিহাস গড়ল মৌলভীবাজার: প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সহস্র কণ্ঠে শ্রী গীতা পারায়ণ। খাগড়াছড়িতে জ্ঞানোদয় বন বিহারে ২৩তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব উদযাপন” বারহাট্টা বাজারের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল হক” শিশুদের সাঁতার শেখাতে খাগড়াছড়িতে মাসব্যাপী প্রশিক্ষণ শুরু ডিপিডিসির মাতুয়াইলে বকেয়া সংযোগ বিচ্ছিন্নের নামে গ্রাহক হয়রানি, সুপারভাইজারের বিরুদ্ধে অর্থ বাণিজ্যে। বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম প্রজন্ম গড়তে নেত্রকোণায় ইংরেজি দক্ষতা উন্নয়ন কর্মশালা”

কেন্দুয়ায় নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, তিন যুবকের বিরুদ্ধে মামলা”

  • আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৫ জন দেখেছেন

“কেন্দুয়ায় নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, তিন যুবকের বিরুদ্ধে মামলা”

(পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি)
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা করেছেন। আজ ১৫ নভেম্বর মামলাটি দায়েরের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কামারগাঁও গ্রামে কান্দা হাওরের একটি গোরস্থানের পাশে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, রাতে ওই ছাত্রী ঘর থেকে বাইরে বের হলে প্রতিবেশী পরিচিত তিন যুবক তাকে জোরপূর্বক বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায়। সেখানে তার ওপর যৌন নির্যাতন চালানো হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে। একপর্যায়ে সে অচেতন হয়ে পড়ে বলে অভিযোগে বলা হয়েছে।
পরে জ্ঞান ফিরে পেয়ে রাত আনুমানিক আড়াইটার দিকে পাশের শিবপুর গ্রামের এক বান্ধবীর বাড়িতে আশ্রয় নেয় ওই ছাত্রী। পরদিন সকালে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তার বাবা তাকে বাড়িতে নিয়ে আসেন।
মামলায় অভিযুক্ত হিসেবে কামারগাঁও গ্রামের মো. লিটন মিয়ার ছেলে মো. শুভ (২৩), মোখলেছ মিয়ার ছেলে মো. নূর আলম (৩০) এবং ফজলুর রহমানের ছেলে শাহ আলমের (২৮) নাম উল্লেখ করা হয়েছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তিন যুবকের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে, ঘটনাটির নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগী শিক্ষার্থীর নিরাপত্তা, প্রয়োজনীয় চিকিৎসা ও মানসিক সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল। একই সঙ্গে অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং আইন অনুযায়ী দায়ীদের বিচারের আওতায় আনার দাবি উঠেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির