1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রফিকুল ইসলাম নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ” খাগড়াছড়িতে স্বাস্থ্য অধিকার সচেতনতায় হেলথ অলিম্পিয়াড, অংশ নিল ১২০ শিক্ষার্থী” কেন্দুয়ায় নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, তিন যুবকের বিরুদ্ধে মামলা” কোটালীপাড়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের কমিটি, সভাপতি কালাম সম্পাদক মায়াজ” সিলেট বিভাগে ইতিহাস গড়ল মৌলভীবাজার: প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সহস্র কণ্ঠে শ্রী গীতা পারায়ণ। খাগড়াছড়িতে জ্ঞানোদয় বন বিহারে ২৩তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব উদযাপন” বারহাট্টা বাজারের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল হক” শিশুদের সাঁতার শেখাতে খাগড়াছড়িতে মাসব্যাপী প্রশিক্ষণ শুরু ডিপিডিসির মাতুয়াইলে বকেয়া সংযোগ বিচ্ছিন্নের নামে গ্রাহক হয়রানি, সুপারভাইজারের বিরুদ্ধে অর্থ বাণিজ্যে। বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম প্রজন্ম গড়তে নেত্রকোণায় ইংরেজি দক্ষতা উন্নয়ন কর্মশালা”

কোটালীপাড়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের কমিটি, সভাপতি কালাম সম্পাদক মায়াজ”

  • আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৬ জন দেখেছেন

“কোটালীপাড়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের কমিটি, সভাপতি কালাম সম্পাদক মায়াজ”

ইস্রাফিল খান, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’-এর কোটালীপাড়া উপজেলা ইউনিটের ১২ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে দৈনিক ভোরের আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. কালাম তালুকদারকে সভাপতি এবং দৈনিক স্বাধীন দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মায়াজ হাওলাদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির মেয়াদ ১৪ নভেম্বর ২০২৬ থেকে ১৩ নভেম্বর ২০২৭ পর্যন্ত।

কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহসভাপতি কাজী শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম রিয়াজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ইস্রাফিল খান, কোষাধ্যক্ষ জিয়াদুল ইসলাম লিমন, দপ্তর সম্পাদক এস এম রিয়াজ এবং প্রচার সম্পাদক নাবিলা খান।

এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন মনিরুজ্জামান শেখ জুয়েল, মো. কামাল হোসেন, আলবার্ট শিকদার কমল ও মাহামুদুর রহমান পারভেজ।

কেন্দ্রীয় চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক ও মহাসচিব খাইরুল ইসলাম আল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার ইন্দিরা রোডে সংগঠনটির প্রধান কার্যালয়ে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুমোদিত কমিটির কপি তুলে দেন চেয়ারম্যান খায়রুল আলম রফিক।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক (আইন ও মানবাধিকার) মোহাম্মদ আলী আবির, কোষাধ্যক্ষ সেলিম সরকার এবং ময়মনসিংহ বিভাগীয় কমিটির আহ্বায়ক মো. বিল্লাল হোসেন মানিক।

নবগঠিত কমিটির সভাপতি মো. কালাম তালুকদার বলেন, সাংবাদিকদের ওপর হামলা, মামলা, হুমকি ও হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করবে উপজেলা কমিটি। সাংবাদিকদের বিপদে পাশে দাঁড়ানো এবং পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করাই হবে তাদের প্রধান লক্ষ্য।

সাধারণ সম্পাদক মায়াজ হাওলাদার বলেন, সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা স্বাধীন সাংবাদিকতার অপরিহার্য শর্ত। সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটলে দল-মত ও গণমাধ্যমের পরিচয়ের ঊর্ধ্বে উঠে ভুক্তভোগীর পাশে দাঁড়ানো হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা, ঐক্য, নৈতিকতা ও মর্যাদা রক্ষায় সংগঠনটি কাজ করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির