1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গোয়ালগাঁও মধ্যপাড়া ফুটবল টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন, খেলোয়াড়দের উৎসাহ দিতে উপস্থিত অতিথিবৃন্দ। খাগড়াছড়িতে ৩ ইটভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা” কেন্দুয়ায় বাহারাইল বিল উপ-প্রকল্প বাতিলের দাবিতে কৃষকদের মানববন্ধন। নারী নির্যাতন প্রতিরোধে খাগড়াছড়িতে ৯ দফা দাবি, হাসপাতালে বিশেষায়িত সেবাকক্ষ প্রতিষ্ঠার আহ্বান খাগড়াছড়িতে ৭ হাজার ৭০০ তরুণ-তরুণীর কর্মসংস্থানের স্বপ্ন দেখাচ্ছে ‘আর্ন’ প্রকল্প” মোহনগঞ্জে যানজট নিরসনে ছয় অটোরিকশা স্ট্যান্ড চালু, রুটভেদে রঙিন স্টিকার” মাত্র ২০ টাকার টোল নিয়ে বিরোধে প্রাণ গেল জুলাইযোদ্ধা বারেকের” ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন,১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই গঙ্গাচড়ায় ঘাঘট নদী খননে খাসজমি ব্যবহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।

কেন্দুয়ায় বাহারাইল বিল উপ-প্রকল্প বাতিলের দাবিতে কৃষকদের মানববন্ধন।

  • আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১১ জন দেখেছেন

কেন্দুয়ায় বাহারাইল বিল উপ-প্রকল্প বাতিলের দাবিতে কৃষকদের মানববন্ধন।

(পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি)
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৯ নম্বর নওপাড়া ইউনিয়নের বাহারাইল বিল উপ-প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন জুড়াইল গ্রামের কৃষকেরা।আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় আয়োজিত এ মানববন্ধনে গ্রামের সর্বস্তরের কৃষকেরা অংশ নেন। এ সময় তাঁরা কৃষিজমি ও কৃষকের স্বার্থ রক্ষায় বিতর্কিত প্রকল্পটি বাতিলের দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে বাহারাইল বিল উপ-প্রকল্প (এসপি নং-২৫২৮৫) বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ৯৬ লাখ টাকা ব্যয়ে ২ হাজার ১০০ মিটার বাঁধ নির্মাণসহ প্রকল্পের বিভিন্ন কাজের পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে ফার্ম এক্সেস রোড নির্মাণের জন্য চেইনেজ ০+৭১৫ কিলোমিটার থেকে ১+১২০ কিলোমিটার পর্যন্ত স্থান নির্ধারণ করা হয়েছে।
তবে প্রকল্পের স্থান নির্ধারণ ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছেন স্থানীয় কৃষকেরা। তাঁদের অভিযোগ, অপরিকল্পিতভাবে বাঁধ ও ফার্ম এক্সেস রোড নির্মাণ করা হলে জুড়াইলসহ আশপাশের কয়েকটি গ্রামের কৃষিজমিতে স্বাভাবিক পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হতে পারে। এতে বিস্তীর্ণ ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দুই ফসলি জমি এক ফসলি কিংবা অনাবাদি হওয়ার আশঙ্কা রয়েছে।
কৃষকদের দাবি, তাঁদের জমি থেকে মাটি সংগ্রহের কারণে ইতোমধ্যে কিছু ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সামনে বোরো মৌসুমে চাষাবাদ নিয়েও তাঁরা উদ্বিগ্ন। তাঁদের আশঙ্কা, প্রস্তাবিত স্থানে বাঁধ ও সড়ক নির্মাণ করা হলে কৃষিজমির উৎপাদনক্ষমতা কমে যাবে এবং অনেক পরিবার জীবিকা সংকটে পড়বে।
এর আগে গত ১৬ ও ১৭ নভেম্বর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে প্রকল্পটি নিয়ে কৃষকদের অসন্তোষ, ফসলি জমিতে লাল নিশান টানিয়ে প্রতিবাদ এবং সম্ভাব্য জলাবদ্ধতার আশঙ্কার বিষয়টি উঠে আসে। স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম মিয়া গণমাধ্যমকে জানিয়েছিলেন, প্রস্তাবিত সড়ক নির্মাণের ফলে জুড়াইল গ্রামের প্রায় ৪০ থেকে ৫০টি পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে কেন্দুয়া উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমান এর আগে গণমাধ্যমকে জানিয়েছিলেন, প্রকল্পের বিষয়ে তিনি কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরীও বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছিলেন।
কৃষকদের বক্তব্য, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নামে কোনোভাবেই কৃষিজমি, ফসল উৎপাদন ও কৃষকের জীবন-জীবিকাকে ঝুঁকির মুখে ফেলা যাবে না। তাই প্রকল্পটির কাজ বন্ধ রেখে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কৃষিজমির সম্ভাব্য ক্ষয়ক্ষতি, পানি নিষ্কাশনব্যবস্থা এবং প্রকল্পের প্রয়োজনীয়তা যাচাই করতে হবে। কৃষকদের স্বার্থবিরোধী হলে প্রকল্পটি বাতিলের দাবি জানান তাঁরা।
মানববন্ধনে অংশ নেওয়া কৃষকেরা সংশ্লিষ্ট প্রশাসন, এলজিইডি কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির