“গোয়ালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে শিশুদের উৎসব”
বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি:
রাশেদ মোশারফ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গোয়ালগাঁও ১৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে শিশুদের নিয়ে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের জমিদাতা আলহাজ্ব সোলায়মান হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য হারুনুর রশিদ হারুন।
এ সময় বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক মিন্টু স্যার, প্রধান শিক্ষক মনিরা আপাসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিশুদের বর্ণিল পোশাক, আনন্দ-উচ্ছ্বাস ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়।
বক্তারা শিশুদের মেধা ও মনন বিকাশে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও আনন্দমুখর কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
সংবাদ: রাশেদ মোশারফ
বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি।
Leave a Reply