1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে জাতীয় প্রানিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়” বালিয়াকান্দিতে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা” সংরক্ষিত নারী আসনের এমপি মাধবী মারমার সাথে মতবিনিময় সভা করেছে খাগড়াছগি পরিষদ” প্রকাশিত সংবাদের প্রতিবাদ” খাগড়াছড়িতে প্রাণিসম্পদ সপ্তাহ শুরু, প্রদর্শনীতে ১০ স্টল” কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সন্ত্রাসীদের জালাও, পোড়াও, লুটপাটের বিরুদ্ধে ঝাউদী ইউনিয়নে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত। বারহাট্টায় লাইসেন্স ছাড়া শিশুখাদ্য বিক্রি, তিন দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা” নেত্রকোনায় এনসিপির কেন্দ্রীয় নেতার বাসায় অগ্নিসংযোগ, পুড়েছে আসবাবপত্র” গোয়ালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে শিশুদের উৎসব” খালিয়াজুরী ইউএনওর কার্যালয়ে ভয়াবহ আগুন, পুড়েছে আসবাবপত্র”

বারহাট্টায় লাইসেন্স ছাড়া শিশুখাদ্য বিক্রি, তিন দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা”

  • আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১৩ জন দেখেছেন

“বারহাট্টায় লাইসেন্স ছাড়া শিশুখাদ্য বিক্রি, তিন দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা”

(পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি)
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় লাইসেন্স ছাড়া শিশুখাদ্য বিক্রির দায়ে তিনটি দোকানের মালিককে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) উপজেলার গোপালপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শিশুখাদ্য বিক্রির প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি দোকানের মালিককে মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বারহাট্টা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযান চলাকালে দোকানগুলোতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি হচ্ছে কি না এবং বিক্রিত শিশুখাদ্য ও সংশ্লিষ্ট পণ্যের বিএসটিআইয়ের অনুমোদন রয়েছে কি না, তা যাচাই করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম জানান, শিশুখাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, শিশুখাদ্য বিক্রিতে প্রয়োজনীয় অনুমোদন ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে নিয়মিত তদারকি জরুরি। কারণ, এসব পণ্যের মান ও নিরাপত্তার সঙ্গে শিশুদের স্বাস্থ্য সরাসরি জড়িত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির