1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে জাতীয় প্রানিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়” বালিয়াকান্দিতে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা” সংরক্ষিত নারী আসনের এমপি মাধবী মারমার সাথে মতবিনিময় সভা করেছে খাগড়াছগি পরিষদ” প্রকাশিত সংবাদের প্রতিবাদ” খাগড়াছড়িতে প্রাণিসম্পদ সপ্তাহ শুরু, প্রদর্শনীতে ১০ স্টল” কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সন্ত্রাসীদের জালাও, পোড়াও, লুটপাটের বিরুদ্ধে ঝাউদী ইউনিয়নে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত। বারহাট্টায় লাইসেন্স ছাড়া শিশুখাদ্য বিক্রি, তিন দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা” নেত্রকোনায় এনসিপির কেন্দ্রীয় নেতার বাসায় অগ্নিসংযোগ, পুড়েছে আসবাবপত্র” গোয়ালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে শিশুদের উৎসব” খালিয়াজুরী ইউএনওর কার্যালয়ে ভয়াবহ আগুন, পুড়েছে আসবাবপত্র”

সংরক্ষিত নারী আসনের এমপি মাধবী মারমার সাথে মতবিনিময় সভা করেছে খাগড়াছগি পরিষদ”

  • আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১৫ জন দেখেছেন

“সংরক্ষিত নারী আসনের এমপি মাধবী মারমার সাথে মতবিনিময় সভা করেছে খাগড়াছগি পরিষদ”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।

পার্বত্য অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়, স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাধবী মারমার সঙ্গে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা ও পরিষদের সদস্যদের মতবিনিময় সভায় এসব বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন, স্থানীয় জনগণের জীবনমানের অগ্রগতি, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা এবং খামারি ও উদ্যোক্তাদের উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

এ সময় পার্বত্য অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে স্থানীয় মানুষের চাহিদা, ভৌগোলিক বৈশিষ্ট্য এবং আর্থসামাজিক বাস্তবতাকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার মাধ্যমে টেকসই উন্নয়ন এগিয়ে নেওয়ার বিষয়টিও গুরুত্ব পায়।

সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ, জেলা পরিষদ সদস্য ক্ষেত্র মোহন রোয়াজা, এম এন আবছার, মোশাররফ হোসেন, আব্দুল মালেক মিন্টু, খনি রঞ্জন ত্রিপুরা, নারায়ণ ত্রিপুরা, জেলা মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য রুমেল মারমা, কুহেলী দেওয়ান, তাছলিমা সিরাজ সিমা, ক্যরী মগ, মংসাপ্রু চৌধুরী, অ্যাডভোকেট রিপল চাকমা ও শান্তিপ্রিয় চাকমাসহ অন্যান্যরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির