1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে দুর্ঘটনা, প্রাণসংকটে অটোরিকশার দুই আরোহী” নেত্রকোণার বড় বাজারে চালের গোডাউনে আগুন, ক্ষতি ১৫ লাখ টাকা” মানিকগঞ্জ জেলা জামায়াতের আমীর হিসেবে শপথ নিলেন হাফেজ মাওলানা কামরুল ইসলাম” নেত্রকোনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত” রামদিয়া কবরস্থানের উন্নয়নকাজ নিয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ, মানববন্ধন এলাকাবাসীর।  নেত্রকোনায় মগড়া নদী উদ্ধার: বৈধ জমির মালিকদের হয়রানি ও সরকারি অর্থ অপচয়ের আশঙ্কায় সংবাদ সম্মেলন। ঘোড়াঘাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুন্দরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি” ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে লাকসামে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত” মানিকগঞ্জে সিনিয়র সাংবাদিককে প্রাণনাশের হুমকি, ঘিওর থানায় জিডি।

কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে দুর্ঘটনা, প্রাণসংকটে অটোরিকশার দুই আরোহী”

  • আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৯ জন দেখেছেন

“কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে দুর্ঘটনা, প্রাণসংকটে অটোরিকশার দুই আরোহী”

হৃদয় চন্দ্র দাস | কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি:

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন অটোরিকশাচালক মহিন হোসেন এবং তাঁর সঙ্গে থাকা যাত্রী রবিউল হোসেন রুবো।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মহিন হোসেন তাঁর অটোরিকশায় করে লাকসাম থেকে কাঁচামাল নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। পথে হাতিমারা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা কুমিল্লা থেকে নোয়াখালীগামী একটি প্রাইভেটকার অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ক্ষতিগ্রস্ত হয় এবং চালক মহিন হোসেন ও তাঁর সহযাত্রী রবিউল হোসেন রুবো গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে স্থানীয় কয়েকজনের দাবি, প্রাইভেটকারচালক ঘুমঘুম অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। এ কারণে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেন বলে ধারণা করা হচ্ছে। তবে চালকের ঘুমঘুম অবস্থায় গাড়ি চালানোর বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণও জানা যায়নি।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মহাসড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং চালকদের অসতর্কতার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে বলে মনে করছেন স্থানীয়রা। তাঁরা সড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির