1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মানিকগঞ্জে সিনিয়র সাংবাদিককে প্রাণনাশের হুমকি, ঘিওর থানায় জিডি। মৌলভীবাজারে প্রধান শিক্ষককে পিটিয়ে রক্তাক্ত করার ঘটনায় অভিযুক্ত শিক্ষক জসিম উদ্দিন বরখাস্ত। বালিয়াকান্দিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন” ঘোড়াঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে” পবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত” খাগড়াছড়িতে শুরু নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা” ঘোড়াঘাটে রাজিয়া চৌধুরী পাইলট বালিকা বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটির অনুমোদন ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়” খুলনায় একদিনেই তিন বার্তা — মোংলা বন্দরে উন্নয়ন, বাগেরহাটে দোয়া, স্টেডিয়ামে নতুন কুঁড়ির উৎসব: প্রধানমন্ত্রী তারেক রহমান” লাকসাম রেলওয়ে পুলিশের সাফল্য: ৮ মাসে মাদক ও চোরাচালানের ২০ মামলা, গ্রেফতার ২০” “৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ

মানিকগঞ্জে সিনিয়র সাংবাদিককে প্রাণনাশের হুমকি, ঘিওর থানায় জিডি।

  • আপডেট : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১১ জন দেখেছেন

মানিকগঞ্জে সিনিয়র সাংবাদিককে প্রাণনাশের হুমকি, ঘিওর থানায় জিডি।

মাহাবুব আলম তুষার 

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে ফেইসবুক মেসেঞ্জার গ্রুপে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জেরে যমুনা টেলিভিশনের মানিকগঞ্জ জেলার সিনিয়র স্টাফ রিপোর্টার ও সভাপতি, টেলিভিশন রিপোর্টার্স ইউনিট (TRU) বি এম খোরশেদকে অশালীন মন্তব্য এবং প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাংবাদিক বি এম খোরশেদ বাদী হয়ে ঘিওর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

জিডি সূত্রে জানা যায়, বি এম খোরশেদের প্রতিবেশী মো. হায়াত আলী (৬০), পিতা- মৃত পরশ আলী, সাং- শ্রীবাড়ি, ইউপি- বড়টিয়া, থানা- ঘিওর, জেলা- মানিকগঞ্জ বিভিন্ন সময় এলাকার যুব সমাজের ফেইসবুক মেসেঞ্জার গ্রুপে মাদক সংক্রান্ত বিভিন্ন বিষয়ের আলোচনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে অশালীন ও অপত্তিকর মন্তব্য করে আসছিলেন।

গত ০৬/১১/২০২৬ তারিখ বেলা অনুমান ১২:০০ ঘটিকার সময় ঘিওর থানাধীন শ্রীবাড়ি সাকিনস্থ পশ্চিম পাড়ার জনৈক আহাম্মদ আলীর বসতবাড়ির সামনে ইটের সোলিং রাস্তায় বিবাদীকে পেয়ে তার বিষয়ে বিভিন্ন জায়গায় অশালীন ও অপত্তিকর মন্তব্য করার কারণ জানতে চান সাংবাদিক খোরশেদ। এতে ক্ষিপ্ত হয়ে বিবাদী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে মারমুখী হয়ে হত্যার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করেন। বিবাদী যেকোনো সময় তার বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে বলে জিডিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে ঘিওর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়েছে এবং উক্ত বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির