1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নেত্রকোনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত” রামদিয়া কবরস্থানের উন্নয়নকাজ নিয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ, মানববন্ধন এলাকাবাসীর।  নেত্রকোনায় মগড়া নদী উদ্ধার: বৈধ জমির মালিকদের হয়রানি ও সরকারি অর্থ অপচয়ের আশঙ্কায় সংবাদ সম্মেলন। ঘোড়াঘাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুন্দরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি” ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে লাকসামে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত” মানিকগঞ্জে সিনিয়র সাংবাদিককে প্রাণনাশের হুমকি, ঘিওর থানায় জিডি। মৌলভীবাজারে প্রধান শিক্ষককে পিটিয়ে রক্তাক্ত করার ঘটনায় অভিযুক্ত শিক্ষক জসিম উদ্দিন বরখাস্ত। বালিয়াকান্দিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন” ঘোড়াঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে”

রামদিয়া কবরস্থানের উন্নয়নকাজ নিয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ, মানববন্ধন এলাকাবাসীর। 

  • আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১২ জন দেখেছেন

রামদিয়া কবরস্থানের উন্নয়নকাজ নিয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ, মানববন্ধন এলাকাবাসীর। 

মানিকগঞ্জ স্টাফ রিপোর্টার

মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়নের ঐতিহাসিক রামদিয়া কবরস্থানের উন্নয়নকাজ ও সরকারি বরাদ্দ নিয়ে প্রকাশিত একটি সংবাদকে বিভ্রান্তিকর, তথ্যহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন কবরস্থান পরিচালনা কমিটি ও স্থানীয় এলাকাবাসী।
গত শুক্রবার জুমার নামাজের পর রামদিয়া জামে মসজিদের সাধারণ মুসল্লি ও এলাকাবাসীর উদ্যোগে এ সংবাদের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রকাশিত সংবাদের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন এবং এলাকাবাসীর মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ সৃষ্টির অভিযোগ তুলে তীব্র নিন্দা জানানো হয়।
প্রতিবাদলিপিতে এলাকাবাসী জানান, প্রকাশিত সংবাদে উন্নয়নকাজ না করেই সরকারি বরাদ্দের ৫ লাখ টাকা আত্মসাতের চেষ্টার যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রকল্পের বাস্তব অগ্রগতি, কাজের পরিমাণ, ব্যয় এবং সংশ্লিষ্ট নথিপত্র যথাযথভাবে যাচাই না করেই এমন অভিযোগ প্রকাশ করা হয়েছে বলে তাঁদের দাবি।
তাঁরা আরও জানান, রামদিয়া কবরস্থানের উন্নয়নকাজ চলমান রয়েছে। এ বিষয়ে যেকোনো নিরপেক্ষ তদন্তে সংশ্লিষ্ট সরকারি নথিপত্র, কাজের বিবরণ ও প্রয়োজনীয় প্রমাণাদি উপস্থাপন করতে তাঁরা প্রস্তুত রয়েছেন।
প্রতিবাদলিপিতে মোশাররফ হোসেন ও রামদিয়া কবরস্থান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম ভূট্টোকে জড়িয়ে প্রকাশিত বক্তব্যেরও প্রতিবাদ জানানো হয়। কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ভূট্টোর দাবি, মোশাররফ হোসেন কবরস্থান পরিচালনা কমিটির কোনো পদে না থাকলেও একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় সাংবাদিককে ভুল তথ্য দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা চালানো হয়েছে।
এ ছাড়া প্রতিবাদকারীদের অভিযোগ, সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া হয়নি এবং প্রয়োজনীয় তথ্য যাচাই করা হয়নি। তাঁদের মতে, সাংবাদিকতার নীতিমালা অনুসরণ না করে একপক্ষীয় তথ্যের ভিত্তিতে এমন সংবাদ প্রকাশ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিপন্থী।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, তাঁরা গণমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশ্বাসী। তবে সাংবাদিকতার স্বাধীনতার নামে অসম্পূর্ণ, অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ কোনোভাবেই কাম্য নয়।
এ অবস্থায় সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও প্রতিবেদকের কাছে প্রকাশিত অভিযোগের পক্ষে যথাযথ তথ্য-প্রমাণ উপস্থাপনের আহ্বান জানিয়েছেন তাঁরা। পাশাপাশি প্রকাশিত সংবাদ প্রত্যাহার করে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য ও প্রকৃত তথ্য তুলে ধরে সংশোধনী প্রকাশের দাবি জানিয়েছেন।
অন্যথায় রামদিয়া কবরস্থান পরিচালনা কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়েছে।
প্রতিবাদলিপিতে স্বাক্ষরকারীদের পরিচয় হিসেবে রামদিয়া কবরস্থান পরিচালনা কমিটি ও স্থানীয় সর্বস্তরের মুসল্লিয়ান, নালী ইউনিয়ন, ঘিওর, মানিকগঞ্জের কথা উল্লেখ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির