1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নেত্রকোনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত” রামদিয়া কবরস্থানের উন্নয়নকাজ নিয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ, মানববন্ধন এলাকাবাসীর।  নেত্রকোনায় মগড়া নদী উদ্ধার: বৈধ জমির মালিকদের হয়রানি ও সরকারি অর্থ অপচয়ের আশঙ্কায় সংবাদ সম্মেলন। ঘোড়াঘাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুন্দরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি” ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে লাকসামে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত” মানিকগঞ্জে সিনিয়র সাংবাদিককে প্রাণনাশের হুমকি, ঘিওর থানায় জিডি। মৌলভীবাজারে প্রধান শিক্ষককে পিটিয়ে রক্তাক্ত করার ঘটনায় অভিযুক্ত শিক্ষক জসিম উদ্দিন বরখাস্ত। বালিয়াকান্দিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন” ঘোড়াঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে”

নেত্রকোনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত”

  • আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৩ জন দেখেছেন

“নেত্রকোনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত”

(পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি)
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে নেত্রকোনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (৭ নভেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে শহরের পাবলিক হলে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. নুরুজ্জামান এবং জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
এ ছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় রাজনীতিতে এ দিনের গুরুত্ব ও তাৎপর্য এবং দেশের রাজনৈতিক ও সামাজিক জীবনে এর ইপ্রভাব নিয়ে আলোচনা করেন। তাঁরা জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সম্পর্কে নতুন প্রজন্মকে অবহিত করার পাশাপাশি দেশপ্রেম, জাতীয় ঐক্য, সম্প্রীতি ও সংহতির চেতনা ধারণের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে শিশুদের জন্য আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির