1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লালপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত” লাকসামে বিএনপি ও অঙ্গসংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত” ব্যবসার হিসাব থেকে ভবিষ্যৎ বিনিয়োগ,টেকসই উদ্যোগ গড়তে খাগড়াছড়িতে ৩০ উদ্যোক্তাকে প্রশিক্ষণ” “মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মদিন উপলক্ষে সেমিনার” ঘোড়াঘাটে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯” নেত্রকোনায় নাশকতার অভিযোগে সাবেক এমপিসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১” নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, জব্দ সিএনজি” খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ২০৩ ছাত্রীর বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসচেতনতামূলক কর্মশালা” খাগড়াছড়িতে গভীর রাতে সরকারি অফিসে আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ নথি মনোহরদীতে ৫২ পিছ ইয়াবাসহ আটক “

ঘোড়াঘাটে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯”

  • আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২৮ জন দেখেছেন

“ঘোড়াঘাটে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯”

মোঃ কায়সার হাবীব ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশের মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে এক দিনে বিভিন্ন মামলার মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় এক আসামির কাছ থেকে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত মাদক মামলায় গ্রেপ্তার হওয়া আসামি মোঃ খয়বর হোসেন (৪৫)। তিনি ঘোড়াঘাট উপজেলার সিংড়া (নয়াপাড়া) এলাকার মৃত নবীর উদ্দিনের ছেলে। তার কাছ থেকে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে। তারা হলেন,মোঃ মিনহাজ (২৩), মোঃ ইমন মিয়া (২২), শ্রী সুমিত মালো (১৯), মোঃ সোহাগ মিয়া (২০) ও শ্রী রুবেল মুর্মু (১৯)। তাদের মধ্যে চারজন ঘোড়াঘাট উপজেলার চৌধুরী গোপালপুর এলাকার এবং অপরজন নবাবগঞ্জ উপজেলার জয়দেবপুর এলাকার বাসিন্দা।

অন্যদিকে, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন,বাসেদ মিয়া, শাহিন মিয়া ও শাহেন শাহ।

ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, মাদক ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯ জন আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির