1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লালপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত” লাকসামে বিএনপি ও অঙ্গসংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত” ব্যবসার হিসাব থেকে ভবিষ্যৎ বিনিয়োগ,টেকসই উদ্যোগ গড়তে খাগড়াছড়িতে ৩০ উদ্যোক্তাকে প্রশিক্ষণ” “মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মদিন উপলক্ষে সেমিনার” ঘোড়াঘাটে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯” নেত্রকোনায় নাশকতার অভিযোগে সাবেক এমপিসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১” নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, জব্দ সিএনজি” খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ২০৩ ছাত্রীর বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসচেতনতামূলক কর্মশালা” খাগড়াছড়িতে গভীর রাতে সরকারি অফিসে আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ নথি মনোহরদীতে ৫২ পিছ ইয়াবাসহ আটক “

লাকসামে বিএনপি ও অঙ্গসংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত”

  • আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৮ জন দেখেছেন

“লাকসামে বিএনপি ও অঙ্গসংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত”

হৃদয় চন্দ্র দাস | কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম পৌরসভা অডিটোরিয়ামে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-০৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম।

লাকসাম উপজেলা বিএনপি, লাকসাম পৌরসভা বিএনপি এবং মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যৌথ আয়োজনে এ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দেশব্যাপী বিশৃঙ্খলা প্রতিরোধে করণীয় নির্ধারণ এবং আগামী ২৫ নভেম্বর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের লাকসাম আগমন উপলক্ষে প্রস্তুতি ও কর্মসূচি সফল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় আগামী দিনের সাংগঠনিক কর্মপরিকল্পনা জোরদার করা এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভা শেষে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে জনপ্রতি ২০ কেজি করে শুকনো খাবার বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির