“লালপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
লালপুর(নাটোর)প্রতিনিধি:
নাটোরের লালপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত।
১৪ নভেম্বর শনিবার সকালে ডক্টরস পয়েন্ট এন্ড ডায়াবেটিক সেন্টারের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকালে প্রতিষ্ঠানের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি লালপুর থানা মোড় প্রদক্ষিণ করে হাসপাতাল গেটে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডক্টরস পয়েন্ট এন্ড ডায়াবেটিক সেন্টারের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল মোত্তালেব রায়হান, ম্যানেজিং ডিরেক্টর মো. সিমানুর রহমান, ডিরেক্টর (এডমিন) মো. রাজিব হোসেন, ম্যানেজার সাব্বির আহমেদ মিঠু, মার্কেটিং ম্যানেজার মো. তরিকুল ইসলাম, মো. তারিকুল ইসলাম, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহউদ্দিন এবং থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম তিব্বতসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কর্মসূচির মাধ্যমে ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং রোগটি প্রতিরোধে সচেতন জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়
Leave a Reply