1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসক সংকট, খাবারের ব্যবস্থাপনা ও শয্যা-যন্ত্রপাতি নিয়ে উদ্বেগ” নেত্রকোনার পর্যটন সম্ভাবনা যাচাইয়ে কলমাকান্দার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনে উচ্চপর্যায়ের টিম” সাভার থেকে নিখোঁজ করিমগঞ্জের অন্তরা আক্তার, মেয়ের সন্ধানে দিশেহারা পরিবার” প্রাইম টিভির ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক শাহারুল ইসলাম। জাবির তাজউদ্দীন হলের দায়িত্ব ফেলে প্রাধ্যক্ষের বাসায় ডাইনিংয়ের দুই নারী কর্মীকে কাজ করানোর অভিযোগ। জাবির তাজউদ্দীন হলের দায়িত্ব ফেলে প্রাধ্যক্ষের বাসায় ডাইনিংয়ের দুই নারী কর্মীকে কাজ করানোর অভিযোগ” দৈনিক ভোরের চেতনার ২৮ বছরে পদার্পণ, বার্তা ও বাণিজ্য কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন” নেত্রকোনায় পুলিশ কনস্টেবল নিয়োগে মেধা ও যোগ্যতাই একমাত্র মাপকাঠি স্বচ্ছতা নিশ্চিতে প্রস্তুত জেলা পুলিশ। দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর ৬০০ মিটার দীর্ঘ কাঠের সেতু উদ্বোধন, উচ্ছ্বসিত শিক্ষার্থী ও এলাকাবাসী” রফিকুল ইসলাম নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ”

প্রাইম টিভির ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক শাহারুল ইসলাম।

  • আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২০ জন দেখেছেন

প্রাইম টিভির ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক শাহারুল ইসলাম।

শাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) বিশেষ প্রতিনিধি:

জাতীয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রাইম টিভির দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মোঃ শাহারুল ইসলাম।

শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে প্রাইম টিভির ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ লাভ করেন।

সাংবাদিক মোঃ শাহারুল ইসলাম বর্তমানে ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক এবং দিনাজপুর জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জাতীয় দৈনিক সকালবেলা পত্রিকার ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি এবং দৈনিক ঘাঘট পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবেও কর্মরত রয়েছেন।

দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ে সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত থেকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করে আসছেন।

প্রাইম টিভিতে নতুন দায়িত্ব পাওয়ায় তিনি ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কর্মকাণ্ড, জনদুর্ভোগ, অনিয়ম-অসংগতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসিকতার সঙ্গে গণমাধ্যমে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নতুন এ দায়িত্ব পালনে তিনি সংবাদকর্মী, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেছেন।

সাংবাদিক মোঃ শাহারুল ইসলাম বলেন, সাংবাদিকতা একটি মহান দায়িত্ব। সত্য, ন্যায় ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সততা, নিরপেক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে চান তিনি। এলাকার মানুষের কথা ও সমস্যা গণমাধ্যমে তুলে ধরাই হবে তাঁর অন্যতম অঙ্গীকার।

তাঁর এ নতুন দায়িত্ব পালনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির