1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসক সংকট, খাবারের ব্যবস্থাপনা ও শয্যা-যন্ত্রপাতি নিয়ে উদ্বেগ” নেত্রকোনার পর্যটন সম্ভাবনা যাচাইয়ে কলমাকান্দার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনে উচ্চপর্যায়ের টিম” সাভার থেকে নিখোঁজ করিমগঞ্জের অন্তরা আক্তার, মেয়ের সন্ধানে দিশেহারা পরিবার” প্রাইম টিভির ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক শাহারুল ইসলাম। জাবির তাজউদ্দীন হলের দায়িত্ব ফেলে প্রাধ্যক্ষের বাসায় ডাইনিংয়ের দুই নারী কর্মীকে কাজ করানোর অভিযোগ। জাবির তাজউদ্দীন হলের দায়িত্ব ফেলে প্রাধ্যক্ষের বাসায় ডাইনিংয়ের দুই নারী কর্মীকে কাজ করানোর অভিযোগ” দৈনিক ভোরের চেতনার ২৮ বছরে পদার্পণ, বার্তা ও বাণিজ্য কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন” নেত্রকোনায় পুলিশ কনস্টেবল নিয়োগে মেধা ও যোগ্যতাই একমাত্র মাপকাঠি স্বচ্ছতা নিশ্চিতে প্রস্তুত জেলা পুলিশ। দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর ৬০০ মিটার দীর্ঘ কাঠের সেতু উদ্বোধন, উচ্ছ্বসিত শিক্ষার্থী ও এলাকাবাসী” রফিকুল ইসলাম নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ”

নেত্রকোনার পর্যটন সম্ভাবনা যাচাইয়ে কলমাকান্দার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনে উচ্চপর্যায়ের টিম”

  • আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৬ জন দেখেছেন

“নেত্রকোনার পর্যটন সম্ভাবনা যাচাইয়ে কলমাকান্দার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনে উচ্চপর্যায়ের টিম”

(পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি)

বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়ন, প্রচার-প্রসার ও মানোন্নয়নের লক্ষ্যে নেত্রকোনা জেলার পর্যটন সম্ভাবনাময় এলাকাগুলো সরেজমিন পরিদর্শন করেছে সরকারের উচ্চপর্যায়ের তিন সদস্যের একটি প্রতিনিধি দল।আজ
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) প্রতিনিধি দলটি জেলার কলমাকান্দা উপজেলার চন্দ্রডিঙ্গা, পাতলা বন, চেংনি ও লেঙ্গুরার পাহাড়ি অঞ্চলসহ বিভিন্ন সম্ভাবনাময় পর্যটন স্থান পরিদর্শন করেন।
পরিদর্শন টিমের সদস্যরা হলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মোছাঃ সামীমুজ্জামান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের হোটেল ও রেস্তোরাঁ সেলের নিয়ন্ত্রক (যুগ্মসচিব) ড. প্রকাশ কান্তি চৌধুরী।
জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয় করে গঠিত এ প্রতিনিধি দল কলমাকান্দা উপজেলার বিভিন্ন পর্যটন সম্ভাবনাময় স্থান সরেজমিন ঘুরে দেখেন। এসব এলাকার প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটন অবকাঠামো গড়ে তোলার সম্ভাবনা এবং পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা উন্নয়নের বিষয়গুলো পরিদর্শনের আওতায় আসে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পর্যটন সম্ভাবনাময় স্থানগুলো পরিদর্শন শেষে মতামত ও প্রয়োজনীয় সুপারিশসহ একটি প্রতিবেদন দাখিলের নির্দেশনা রয়েছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে এসব এলাকার পর্যটন উন্নয়নে পরবর্তী পরিকল্পনা গ্রহণের সুযোগ তৈরি হবে।
প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ নেত্রকোনার দুর্গাপুর, কলমাকান্দা ও খালিয়াজুরী উপজেলা পর্যটনশিল্প বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সম্ভাবনা ধারণ করে। পরিকল্পিত উদ্যোগ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পর্যটনবান্ধব অবকাঠামো এবং পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করা গেলে এসব এলাকা দেশের পর্যটন মানচিত্রে আরও গুরুত্বপূর্ণ স্থান করে নিতে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির