1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসক সংকট, খাবারের ব্যবস্থাপনা ও শয্যা-যন্ত্রপাতি নিয়ে উদ্বেগ” নেত্রকোনার পর্যটন সম্ভাবনা যাচাইয়ে কলমাকান্দার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনে উচ্চপর্যায়ের টিম” সাভার থেকে নিখোঁজ করিমগঞ্জের অন্তরা আক্তার, মেয়ের সন্ধানে দিশেহারা পরিবার” প্রাইম টিভির ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক শাহারুল ইসলাম। জাবির তাজউদ্দীন হলের দায়িত্ব ফেলে প্রাধ্যক্ষের বাসায় ডাইনিংয়ের দুই নারী কর্মীকে কাজ করানোর অভিযোগ। জাবির তাজউদ্দীন হলের দায়িত্ব ফেলে প্রাধ্যক্ষের বাসায় ডাইনিংয়ের দুই নারী কর্মীকে কাজ করানোর অভিযোগ” দৈনিক ভোরের চেতনার ২৮ বছরে পদার্পণ, বার্তা ও বাণিজ্য কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন” নেত্রকোনায় পুলিশ কনস্টেবল নিয়োগে মেধা ও যোগ্যতাই একমাত্র মাপকাঠি স্বচ্ছতা নিশ্চিতে প্রস্তুত জেলা পুলিশ। দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর ৬০০ মিটার দীর্ঘ কাঠের সেতু উদ্বোধন, উচ্ছ্বসিত শিক্ষার্থী ও এলাকাবাসী” রফিকুল ইসলাম নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ”

সাভার থেকে নিখোঁজ করিমগঞ্জের অন্তরা আক্তার, মেয়ের সন্ধানে দিশেহারা পরিবার”

  • আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৬ জন দেখেছেন

“সাভার থেকে নিখোঁজ করিমগঞ্জের অন্তরা আক্তার, মেয়ের সন্ধানে দিশেহারা পরিবার”

আরিফুল ইসলাম রিফাত
করিমগঞ্জ কিশোরগঞ্জ প্রতিনিধ।

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের ভাটিয়া গ্রামের মোছা. অন্তরা আক্তার। গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে ঢাকার সাভারের বিরুলিয়া এলাকা থেকে নিখোঁজ হয়েছেন তিনি। দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের।

পরিবার সূত্রে জানা যায়, অন্তরা আক্তারের পিতার নাম মতি মিয়া এবং মাতার নাম রোকেয়া আক্তার। অন্তরা একটি জুতার কারখানায় কাজ করতেন। ঘটনার দিন তিনি তার স্বামী রবি মিয়ার সঙ্গেই ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পারিবারিক সূত্রে আরও জানা যায়, অন্তরা ও রবি মিয়া নিজেদের পছন্দে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। রবি মিয়ার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কালিয়াজুরি থানার জগন্নাথপুর গ্রামে।

এদিকে অন্তরার নিখোঁজ হওয়ার পর থেকে তার পরিবারের সদস্যরা বিভিন্নভাবে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন। পরিবারের পক্ষ থেকে রবি মিয়ার কাছে অন্তরার সন্ধান এবং এ-সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হলে তিনি সাভার থানায় একটি সাধারণ অভিযোগ করা হয়েছে বলে জানান। তবে অভিযোগের কপি চাওয়া হলেও এখনো তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি বলে অভিযোগ করেছেন স্বজনরা।

অন্তরা কোথায় আছেন, কীভাবে নিখোঁজ হলেন কিংবা তার নিখোঁজ হওয়ার পেছনে কোনো কারণ রয়েছে কি না—এসব প্রশ্নের উত্তর এখনো অজানা। পরিবারের একটাই দাবি, দ্রুত তাদের মেয়েকে খুঁজে বের করা হোক এবং তার বর্তমান অবস্থান নিশ্চিত করা হোক।

কান্নাজড়িত কণ্ঠে বাবা মতি মিয়া দেশবাসীর কাছে তার মেয়েকে খুঁজে পেতে সহযোগিতা চেয়েছেন। কেউ অন্তরা আক্তারের সন্ধান পেয়ে থাকলে অথবা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তিনি।

যোগাযোগ:
০১৩৪৯৩৮৫৩৩৮
০১৯১৩৪৫০৯০৯

একটি পরিবারের অপেক্ষার অবসান ঘটাতে আপনার সামান্য তথ্যও হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিখোঁজ অন্তরা আক্তারের সন্ধানে সবার সহযোগিতা কামনা করছে তার পরিবার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির