1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান” পাহাড়ের জুমচাষে জলবায়ুর আঘাত, ন্যায্য অধিকার ও রাষ্ট্রীয় সুরক্ষার দাবি নারী কৃষকদের” খাগড়াছড়িতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণ” খাগড়াছড়িতে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত, জনবল সংকট নিরসন ও মানসম্মত সেবায় গুরুত্ব। মদনে কৃষক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শমশেরনগর হাসপাতালের পলিসি মেকার ময়নুল খাঁনের উদ্যোগে দাতা সদস্যদের নিয়ে মিলনমেলা অনুষ্ঠিত। খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসক সংকট, খাবারের ব্যবস্থাপনা ও শয্যা-যন্ত্রপাতি নিয়ে উদ্বেগ” নেত্রকোনার পর্যটন সম্ভাবনা যাচাইয়ে কলমাকান্দার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনে উচ্চপর্যায়ের টিম” সাভার থেকে নিখোঁজ করিমগঞ্জের অন্তরা আক্তার, মেয়ের সন্ধানে দিশেহারা পরিবার” প্রাইম টিভির ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক শাহারুল ইসলাম।

শমশেরনগর হাসপাতালের পলিসি মেকার ময়নুল খাঁনের উদ্যোগে দাতা সদস্যদের নিয়ে মিলনমেলা অনুষ্ঠিত।

  • আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৪ জন দেখেছেন

শমশেরনগর হাসপাতালের পলিসি মেকার ময়নুল খাঁনের উদ্যোগে দাতা সদস্যদের নিয়ে মিলনমেলা অনুষ্ঠিত।

রিপন কান্তি ধর, জেলা প্রতিনিধি মৌলভীবাজার।

শমশেরনগর হাসপাতালের পলিসি মেকার ময়নুল ইসলাম খাঁনের উদ্যোগে বৃটেনে বসবাসরত হাসপাতালের দাতা সদস্যদের নিয়ে এক আন্তরিক মিলনমেলা (গেট টুগেদার) অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) পশ্চিম লন্ডনের ওয়েম্বলিস্থ শমশেরনগর হাসপাতালের পলিসি মেকার ময়নুল ইসলাম খাঁনের বাসভবনে তার আমন্ত্রণে এবং আতিথেয়তায় অনুষ্ঠানে অতিথি ছিলেন জার্মানি, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও হাইকমিশনার, বরেণ্য কূটনীতিক গিয়াস উদ্দিন এবং বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটির অকৃত্রিম বন্ধু কে এম আবু তাহের চৌধুরী।

মিলনমেলায় পরিবেশবাদী আন্দোলন অমরাবতির চেয়ারম্যান শেবুল চৌধুরী, কমিউনিটি লিডার শহীদুজ্জামান চৌধুরী তপন, শমশেরনগর হাসপাতালের ভূমিদাতা সারোয়ার জামান রানা, দানবীর ফায়জুল হক, মিডিয়া ব্যক্তিত্ব নোমান আল মনসুর, সালাম খান, এম এ রহিম, এ কে এম জিল্লুল হক, ড. সৈয়দ মাসুম, সৈয়দ সোহেল আহমেদ, শওকত চৌধুরী, আলাউর রহমান খান শাহীন, অধ্যক্ষ ফখর উদ্দিন চৌধুরী, সাংবাদিক মুহিব চৌধুরী, জুয়েল আহমদ তরফদার, খন্দকার নিপু, আব্দুল মুত্তালিব লিটন, মুস্তাক আহমেদ, নজরুল ইসলাম খাঁন (১), নজরুল ইসলাম খাঁন (২), বদরুল ইসলাম, শওকত খান, জাহাঙ্গীর খান, আমিনুর রহমান লিটন, রমিজ আলী, কুতুব আলী, শেখ শামীম শাহেদ প্রমুখ সহ বৃটেনে বসবাসরত শমশেরনগর হাসপাতালের দাতা সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

দুপুরে শুরু হওয়া এই প্রাণবন্ত আড্ডা ও মিলনমেলা চলে মধ্যরাত অবধি। পুরো অনুষ্ঠানজুড়ে উপস্থিত অতিথিরা খোশগল্প ও সৌহার্দ্য বিনিময়ের পাশাপাশি শমশেরনগর হাসপাতালের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ভূরিভোজ এবং হরেক রকমের মুখরোচক মিষ্টান্নের আয়োজন, যা উপস্থিত সবার মাঝে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির