1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান” পাহাড়ের জুমচাষে জলবায়ুর আঘাত, ন্যায্য অধিকার ও রাষ্ট্রীয় সুরক্ষার দাবি নারী কৃষকদের” খাগড়াছড়িতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণ” খাগড়াছড়িতে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত, জনবল সংকট নিরসন ও মানসম্মত সেবায় গুরুত্ব। মদনে কৃষক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শমশেরনগর হাসপাতালের পলিসি মেকার ময়নুল খাঁনের উদ্যোগে দাতা সদস্যদের নিয়ে মিলনমেলা অনুষ্ঠিত। খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসক সংকট, খাবারের ব্যবস্থাপনা ও শয্যা-যন্ত্রপাতি নিয়ে উদ্বেগ” নেত্রকোনার পর্যটন সম্ভাবনা যাচাইয়ে কলমাকান্দার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনে উচ্চপর্যায়ের টিম” সাভার থেকে নিখোঁজ করিমগঞ্জের অন্তরা আক্তার, মেয়ের সন্ধানে দিশেহারা পরিবার” প্রাইম টিভির ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক শাহারুল ইসলাম।

কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান”

  • আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৬ জন দেখেছেন

“কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান”

(পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি)
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাহারাইল বিল উপ-প্রকল্পের আওতায় বাঁধ ও ফার্ম এক্সেস রোড নির্মাণের স্থান নির্ধারণ নিয়ে স্থানীয় কৃষকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। প্রকল্প বাস্তবায়নের আগেই স্থান নির্ধারণ নিয়ে প্রশ্ন, ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ৫০ পরিবারের।ফসলি জমি রক্ষা ও সম্ভাব্য জলাবদ্ধতার আশঙ্কায় প্রস্তাবিত রাস্তার স্থানে লাল নিশান টানিয়ে নির্মাণকাজে আপত্তি জানিয়েছেন কৃষকেরা। তাঁদের অভিযোগ, অপরিকল্পিতভাবে বাঁধ ও রাস্তা নির্মাণ করা হলে জুড়াইলসহ আশপাশের কয়েকটি গ্রামের কৃষিজমির স্বাভাবিক পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হতে পারে। এতে দুই ফসলি জমি এক ফসলি কিংবা অনাবাদি হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে বাহারাইল বিল উপ-প্রকল্প (এসপি নং-২৫২৮৫) বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৯৬ লাখ টাকা ব্যয়ে ২ হাজার ১০০ মিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পের অংশ হিসেবে চেইনেজ ০+৭১৫ থেকে ১+১২০ কিলোমিটার পর্যন্ত ফার্ম এক্সেস রোড নির্মাণের স্থান নির্ধারণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সরেজমিনে জুড়াইল গ্রামে গিয়ে দেখা যায়, প্রস্তাবিত রাস্তার স্থান নিয়ে কৃষকদের মধ্যে অসন্তোষ রয়েছে। তাঁরা ওই স্থানে লাল নিশান টানিয়ে নিজেদের আপত্তির বিষয়টি জানিয়েছেন। কৃষকদের দাবি, বাঁধ বা রাস্তা নির্মাণের প্রয়োজন থাকলে নদীর পাড়সংলগ্ন উপযুক্ত স্থান বিবেচনা করা উচিত। কৃষিজমির মধ্য দিয়ে অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণ করা হলে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যেতে পারে।
স্থানীয় কৃষকরা অভিযোগ করে জানান , প্রকল্পের কাজে তাঁদের জমি থেকে মাটি সংগ্রহ করায় ইতোমধ্যে কৃষিজমির ক্ষতি হচ্ছে। সামনে বোরো মৌসুম। এ অবস্থায় বাঁধ ও রাস্তা নির্মাণের ফলে জমিতে পানি জমে থাকলে সময়মতো চাষাবাদ করা কঠিন হয়ে পড়বে। এতে তাঁদের কৃষিনির্ভর জীবিকা হুমকির মুখে পড়তে পারে।
জুড়াইল গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল আজিজ বলেন, ‘এই প্রকল্প যেভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে গ্রামের কৃষকেরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন। আমাদের দুই ফসলি জমিতে এক ফসলও ঘরে তুলতে পারব কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে। কৃষকদের স্বার্থ বিবেচনা না করে কোনোভাবেই প্রকল্প বাস্তবায়ন করা উচিত নয়।’
স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম মিয়া বলেন, ‘প্রস্তাবিত রাস্তা নির্মাণ করা হলে জুড়াইল গ্রামের প্রায় ৪০ থেকে ৫০টি পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। রাস্তার কারণে জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে কৃষকেরা ফসল উৎপাদন করতে পারবেন না। তাই কাজ এগিয়ে নেওয়ার আগে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা প্রয়োজন।’
এদিকে প্রকল্পের সভাপতি দীন ইসলাম সরকারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রকল্প সম্পর্কে গণমাধ্যমকর্মীর কাছে জানতে চান এবং বিষয়টি না জেনে ফোন করার কারণ জানতে চান। প্রকল্পের স্থান নির্বাচন, কৃষকদের অভিযোগ এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে তাঁর বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কেন্দুয়া উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
সংশ্লিষ্টদের মতে, কৃষিনির্ভর এলাকায় এ ধরনের অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে শুধু রাস্তা বা বাঁধ নির্মাণের পরিকল্পনা যথেষ্ট নয়; এর প্রভাব, জমির শ্রেণি, পানি প্রবাহ ও নিষ্কাশনব্যবস্থাও বিবেচনায় নেওয়া জরুরি।
স্থানীয় কৃষকদের দাবি, প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার আগে নিরপেক্ষভাবে সরেজমিন তদন্ত করতে হবে। বিশেষ করে প্রস্তাবিত রাস্তার নকশা, অবস্থান, পানি নিষ্কাশনের পথ এবং কৃষিজমির সম্ভাব্য ক্ষয়ক্ষতি যাচাই করতে হবে। প্রয়োজনে কৃষকদের সঙ্গে আলোচনা করে বিকল্প স্থান নির্ধারণ করতে হবে।
কৃষকদের আশঙ্কা, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নামে তাঁদের আবাদি জমি ও জীবিকার ক্ষতি হলে এর দায় কে নেবে? তাই জনস্বার্থ ও কৃষিস্বার্থ বিবেচনায় স্থানীয় প্রশাসন, এলজিইডি, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির