1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন, সুবিধা পাবেন আশপাশের খামারিরাও ঘোড়াঘাটে সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার জাহিদ মিরাশি ইউনিয়ন জামায়াতের ২০২৭-২৮ সেশনের কমিটি গঠন সভাপতি আব্দুল মনাফ সেক্রেটারি হাঃ নামজুল বৈষম্য নয়, সমতা ও সম্প্রীতির ভিত্তিতে এগিয়ে নিতে হবে পার্বত্য অঞ্চল: মন্ত্রী সাচিং প্রু জেরি ভোমরা সীমান্তের সার্বিক পরিস্থিতি ও অবকাঠামোগত অবস্থা পরিদর্শনে জেলা প্রশাসক। দিনের বেলায়ও ভয় — খুলনা থেকে লুট, হত্যা ও ধর্ষণের বিচার চাইলেন নেতারা “মনোহরদীতে এ্যাব এর উদ্যোগ কৃষকের মাঝে গম, ভুট্টা বীজ বিতরণ” ১২ বছরেই ঝুঁকিপূর্ণ ২ কোটি ৩৯ লাখ টাকার সেতু, প্রায় পাঁচ বছরেও মেলেনি স্থায়ী সমাধান” অবহেলা, অব্যবস্থাপনা ও দখলের অভিযোগে অস্তিত্ব সংকটে সোনাহারের প্রাচীন হরি মন্দির” খাগড়াছড়িতে বিশ্ব শান্তি বুদ্ধ ধাতু বোগোঃ জাদির প্রথম ধাপের ছাদ ঢালাই উদ্বোধন” ঘোড়াঘাটের ভর্ণাপাড়া বাজারে নেই কোন স্বাস্থ্যকেন্দ্র ,দুর্ভোগে কয়েক হাজার এলাকাবাসী”

অবহেলা, অব্যবস্থাপনা ও দখলের অভিযোগে অস্তিত্ব সংকটে সোনাহারের প্রাচীন হরি মন্দির”

  • আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২১ জন দেখেছেন

“অবহেলা, অব্যবস্থাপনা ও দখলের অভিযোগে অস্তিত্ব সংকটে সোনাহারের প্রাচীন হরি মন্দির”

লক্ষ্মণ রায়
পঞ্চগড় প্রতিনিধি;
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার বেড়া প্রধান পাড়ার প্রাচীন হরি মন্দিরটি অবহেলা, অব্যবস্থাপনা ও দখলের অভিযোগে অস্তিত্ব সংকটে পড়েছে। একসময় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পূজা-অর্চনার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত মন্দিরটি বর্তমানে যথাযথ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার অভাবে হারাতে বসেছে তার ঐতিহ্য।
স্থানীয়দের অভিযোগ, সময়ের পরিবর্তনে এলাকার অন্যান্য মন্দিরে নিয়মিত পূজা-অর্চনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হলেও সোনাহারের এই ঐতিহ্যবাহী মন্দিরটির প্রতি যথাযথ নজর দেওয়া হচ্ছে না। ফলে মন্দিরটিতে গড়ে উঠছে না ধর্মীয় উপাসনালয়ের উপযোগী পরিবেশ।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, মন্দির প্রাঙ্গণটি বর্তমানে বিভিন্ন ব্যক্তিগত ও গৃহস্থালি কাজে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য, সেখানে লুডু ও তাস খেলা, ধান, গম ও ভুট্টা মাড়াই, ধান সিদ্ধ, খড় শুকানো, ছাগল-গরু বেঁধে রাখা, পাটখড়ি ও খড় সংরক্ষণ, গোবর রাখা এবং অন্যান্য দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করা হচ্ছে।
এতে মন্দিরের পবিত্রতা, পরিচ্ছন্নতা ও ধর্মীয় পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মন্দির প্রাঙ্গণের এমন ব্যবহারের বিষয়ে কথা বলতে গেলে উল্টো আপত্তির মুখে পড়তে হয় বলেও দাবি স্থানীয়দের।
মন্দিরটির সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে থাকা প্রবীণ ব্যাক্তি বাবু রবিকান্ত রায় বলেন, “কাউকে কিছু বলা যাবে না, বললে দোষ হয়। তাই কাউকে কিছু বলি না। এভাবেই যতদিন চলে চলুক”।
অন্যদিকে, মন্দিরের পূজারি গোপাল চন্দ্র রায় বলেন, “আমি পক্ষে-বিপক্ষে কোনো মতামত দেব না। যদি মন্দিরের পরিবেশ ভালো হয়, বিলুপ্ত হয় কিংবা এভাবেই চলে-যেভাবেই চলবে, আমি তাতেই সন্তুষ্ট।”
স্থানীয় সূত্রে জানা যায়, মূল মন্দিরটি স্থানীয় একজন শিক্ষকের অর্থায়নে নির্মিত হয়েছে। অন্যদিকে, নাটমন্দিরটি নির্মাণে ১ লাখ ১৭ হাজার টাকা সরকারি অনুদান দেওয়া হয়েছে। তবে কী কারণে মন্দিরটির পরিবেশ ধর্মীয় উপাসনালয়ের উপযোগী হয়ে উঠছে না, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি।
স্থানীয়দের মতে, একটি প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান শুধু উপাসনার স্থান নয়; এটি এলাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসের গুরুত্বপূর্ণ স্মারক। দীর্ঘদিনের অবহেলা ও অনিয়মের কারণে এমন একটি প্রতিষ্ঠান হারিয়ে যেতে বসা অত্যন্ত দুঃখজনক।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তুলে ধরার বিষয়ে স্থানীয়দের একাংশের ভাষ্য, কারও প্রতি ব্যক্তিগত আক্রোশ বা বিরূপ মনোভাব থেকে নয়, বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং মন্দিরটির ঐতিহ্য ও ধর্মীয় পরিবেশ পুনরুদ্ধারের উদ্দেশ্যেই বিষয়টি সামনে আনা হয়েছে।
এ অবস্থায় মন্দিরটির সীমানা ও সম্পত্তি যাচাই, সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা, নিয়মিত পূজা-অর্চনার পরিবেশ ফিরিয়ে আনা এবং মন্দির প্রাঙ্গণের যথাযথ ব্যবহার নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তাদের প্রত্যাশা, সোনাহারের বেড়া প্রধান পাড়া হরি মন্দিরটি তার হারানো ঐতিহ্য ফিরে পাবে। অবহেলা ও অব্যবস্থাপনার কারণে ধর্মীয় বিশ্বাস, ইতিহাস ও সংস্কৃতির এই স্মারকটি যেন বিলুপ্ত হয়ে না যায়, সে জন্য দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
ঐতিহ্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির