“মনোহরদীতে এ্যাব এর উদ্যোগ কৃষকের মাঝে গম, ভুট্টা বীজ বিতরণ”
আমিনুল ইসলাম জনি,মনোহরদী,নরসিংদী।
নরসিংদী জেলার মনোহরদীতে ৩ শতাধিক কৃষকের মাঝে গম ও ভুট্টা বীজ বিতরণ করেছে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)।
বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আজ শনিবার (২৮ নভেম্বর)উপজেলার কৃষ্ণপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কৃষ্ণপুর ইউনিয়নসহ আশপাশ এলাকার তিন শতাধিক কৃষকদের মধ্যে এসব বীজ বিতরণ করা হয়। কৃষ্ণপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গম ও ভুট্রা গবেষণা ইনস্টিটিউট নশিপুর দিনাজপুর এর মহাপরিচালক ড.মো.মাহফুজ বাজ্জাজ। প্রধান বক্তা ছিলেন এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর সদস্য সচিব ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গম ও ভুট্রা গবেষণা ইনস্টিটিউট নশিপুর দিনাজপুর এর পরিচালক মো.মাহবুবুর রহমান,বাংলাদেশ গম ও ভুট্রা গবেষণা ইনস্টিটিউট গাজীপুর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোহাম্মদ মোস্তফা খান,সদস্য সচিব মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবকদল মোজাম্মেল হোসেন ভুঁইয়া উজ্জ্বল, নরসিংদী জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মহসিন কবির,কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হোসেন খসরু,ভারপ্রাপ্ত সভাপতি মনোহরদী উপজেলা কৃষকদল মো. সুরুজ মিয়া,অনুষ্ঠান সঞ্চালন করেন কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি নাসির উদ্দিন জামান।
এছাড়াও অনুষ্ঠানে কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, কৃষকদের উৎপাদনমুখী কর্মকাণ্ডে উৎসাহিত করা এবং কৃষি খাতে সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কৃষকদের হাতে বীজ পৌঁছে দেওয়ার মাধ্যমে গম ও ভুট্টা উৎপাদন বৃদ্ধিতে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
Leave a Reply