1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“আগামী ১২ই ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬”

  • আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৭ জন দেখেছেন

“আগামী ১২ই ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬”

পলাশ পাল, জেলা প্রতিনিধি

আগামী ১২ই ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-কে কেন্দ্র করে সারাদেশে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ তথ্যানুযায়ী নির্বাচন এবং নির্বাচনের সার্বিক চিত্র-
​নির্বাচনী আসন ও দলীয় অবস্থান:
মোট ৩০০টি আসনের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯৯টি আসনে। শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।বিশেষভাবে উল্লেখ্য যে, বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগসহ মোট ৯টি দলের কার্যক্রম নিষিদ্ধ থাকায় তারা এই নির্বাচনে অংশ নিচ্ছে না।
​প্রার্থী ও ভোটার পরিসংখ্যান:
এবারের নির্বাচনে নির্বাচন কমিশন কর্তৃক বৈধ মোট প্রার্থীর সংখ্যা ২,০২৮ জন। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৮১ জন। দলভিত্তিক প্রার্থীর সংখ্যায় এগিয়ে রয়েছে বিএনপি (২৯১ জন)ইসলামী আন্দোলন (২৫৮ জন) এবং জামায়াতে ইসলামী (২২৯ জন) জাতীয় পার্টির (১৯৮ জন) এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে ৯২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
​সারা দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন।
​নিরাপত্তা ব্যবস্থা:
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সারা দেশব্যাপী কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন মোট ৯ লাখ ৫৮ হাজার ১১৭ জন সদস্য। এর মধ্যে:
​সেনাসদস্য:১লাখ
​পুলিশ:১লাখ ৪৯ হাজার,
​আনসার ও ভিডিপি:৫ লাখ৭৬হাজার।
​ভোটগ্রহণ ও পর্যবেক্ষণ:
সারা দেশে ভোটগ্রহণ এবং প্রধানের জন্য মোট ৪২,৯৫৪টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। ভোটগ্রহণের দায়িত্বে থাকবেন ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা। নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৩৫০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক (যার মধ্যে ইউরোপীয় ইউনিয়নের এর রয়েছে ২০০ জন) এবং ৪৫ হাজার ৩৩০ জন দেশি পর্যবেক্ষক কাজ করবেন। সংবাদ সংগ্রহের জন্য দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ১০ হাজার সংবাদকর্মী মাঠে থাকবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির