1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার” জিয়া সাইবার ফোর্স পীরগঞ্জ উপজেলা শাখার ১৭ সদস্যের আংশিক কমিটি অনুমোদন।

“সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা বর্ষবরণ ১৪৩৩ উদযাপন”

  • আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৯৩ জন দেখেছেন

“সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা বর্ষবরণ ১৪৩৩ উদযাপন”

শহীদুল ইসলাম শহীদ, গাইবান্ধা প্রতিনিধিঃ  

‎”নববর্ষের ঐকতান গণতন্ত্রের পুনরুত্থান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দ-উচ্ছ্বাস আর বর্ণিল আয়োজনে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপিত হয়েছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা উপজেলা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।এর আগে সকালে বাংলার ঐতিহ্যবাহী চিরাচরিত খাবার পান্তা  ইলিশের আয়োজন করা হয়। পরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা ও লোকজ ঐতিহ্য তুলে ধরা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি সহ সাধারণ জনগণ অংশ গ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান,এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান তুলি, সহকারী কমিশনার (ভূমি) রোমেন পাল, সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীন মোহাম্মদ আমানুল্লাহ,সুন্দরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ ইকবাল পাশা,উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ,উপজেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মঞ্জু, এবি পার্টির সুন্দরগঞ্জ উপজেলা আহ্বায়ক তাজুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান বকসী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিআরডিবি চেয়ারম্যান ইফতেখার হোসেন পপেল,পৌর বিএনপি’র সদস্য সচিব মোঃ মিজানুর রহমান লিপু সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শুধু উপজেলাতেই নয়,উপজেলার বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগেও দিনব্যাপী পহেলা বৈশাখের নানা অনুষ্ঠান মালা অনুষ্ঠিত হয়। পাশাপাশি উপজেলার গ্রামে হাট-বাজার ও স্কুল মাঠে বসেছে লোকজ ও গ্রামীণ বৈশাখী মেলা—যা গ্রামীণ জীবনে নতুন প্রাণ সঞ্চার করেছে।

বাংলা নববর্ষকে ঘিরে পুরো উপজেলাবাসীর এই সম্মিলিত আয়োজন যেন বাঙালির চিরন্তন ঐতিহ্য, সংস্কৃতি ও আনন্দের এক উজ্জ্বল প্রতিচ্ছবি হয়ে উঠেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির