1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার” জিয়া সাইবার ফোর্স পীরগঞ্জ উপজেলা শাখার ১৭ সদস্যের আংশিক কমিটি অনুমোদন।

“বর্ণিল আয়োজনে সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন”

  • আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৬৮ জন দেখেছেন

“বর্ণিল আয়োজনে সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন”

‎ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ

‎আনন্দ-উচ্ছ্বাস আর বর্ণিল মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপিত হয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দিনটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।এর আগে সকালে বাংলার ঐতিহ্যবাহী খাবার পান্তা ইলিশের আয়োজন করা হয়। পরবর্তীতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা ও লোকজ মেলার  অনুষ্ঠিত করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি সহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এসম উপস্থিত ছিলেন গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান তুলি, সহকারী কমিশনার (ভূমি) রোমেন পাল, সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীন মোহাম্মদ আমানুল্লাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, উপজেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মঞ্জু, এবি পার্টির সুন্দরগঞ্জ উপজেলা আহ্বায়ক তাজুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান বকসী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিআরডিবি চেয়ারম্যান ইফতেখার হোসেন পপেল, পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান লিপুসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির