1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত” লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন” ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন” জাবির তাজউদ্দীন আহমদ হলে ১১টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, আরও তিন তলায় বসানোর পরিকল্পনা। পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন” সবুজ বাংলাদেশের স্বপ্নে রংপুরে ৬০ শিক্ষার্থীকে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান শিবচরে মশা নিধনে চেয়ারম্যান প্রার্থী ওলি ফকিরের উদ্যোগ” নির্বাচনী প্রচারণায় মাঠে নামছেন জননেতা মাহবুব আলম” মুরাদনগরে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

“কালিহাতীতে বাল্যবিবাহ, মাদক ও জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ক মতবিনিময়”

  • আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৩ জন দেখেছেন

“কালিহাতীতে বাল্যবিবাহ, মাদক ও জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ক মতবিনিময়”

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিবেদক:
বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ে জনসচেতনতা বাড়াতে টাঙ্গাইলের কালিহাতীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা তরিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শক-পরিদর্শীকা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, আনসার ও ভিডিপি সদস্য ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।

সভায় বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধ, তরুণদের মাদক থেকে দূরে রাখা এবং জন্ম-মৃত্যু নিবন্ধনের গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

ইউএনও ফারজানা আক্তার বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির