“কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শিবচরে শান্তি পুর্ন পরিবেশে ভোট গ্রহন শেষ হলো”
সহিদুল ইসলাম,শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:-
দীর্ঘ প্রতীক্ষার পরে অনুষ্ঠিত হচ্ছে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারী সারা দেশের মত মাদারীপুর-১ শিবচর আসনেও সকাল ৭.৩০ মিনিট শুরু হয়েছে ভোট প্রদান। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতিও বাড়ছে।
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ শিবচর সংসদীয় আসনে মোট ভোটার ৩ লক্ষ ২০ হাজার ৮শ ২০ তার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৬৫ হাজার ৮শ ৯১ এবং নারী ভোটার ১ লক্ষ ৫৪ হাজার ৯শ ৬৯ জন।
সকাল ৯.৩০ মিনিটে শিবচরে বিএনপির প্রার্থী নাদিরা আক্তার ৭৪ নং খাড়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন।
তিনি তার জয়ের ব্যপারে খুবই আশাবাদী, তিনি বলেন এখন পর্যন্ত কোন অপ্রীতিকর কোন ঘটেনি। ভোট সুস্থ ও সুন্দর হচ্ছে।
এর কিছুক্ষন পরেই ১০ দলীয় জোটের প্রার্থী পীরজাদা হানজালা এ কেন্দ্রে পরিদর্শন করেন, তিনি বলেন, এখন পর্যন্ত কোন সমস্যার খবর পাইনি,তিনিও জয়ের ব্যপারে আশাবাদ ব্যক্ত করেন।তিনি বলেন যদি কোন রকম কারচুপী না হয়, আল্লাহ চাইলে আমি জয়ী হবো ইনশাআল্লাহ।
কেন্দ্রে পরিদর্শন করতে আশা স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লা বলেন, এখন পর্যন্ত ভোট মোটামুটি সুস্থ ও সুন্দর হচ্ছে, বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিত ও বাড়ছে। সবার মত স্বতন্ত্র প্রার্থী কামাল জামাল মোল্লাও জয়ের ব্যপারে আশাবাদ ব্যক্ত করেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পরে ভোট দিতে পেরে খুবই ভালো লাগছে,তিনি সবাই কে চোখ কান খোলা রেখে কাজ করারও আহবান জানান।
উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটার গন নির্বিঘ্নে ভোট প্রদান করছেন,কোন রকম বাঁধা বিপত্তিতে পড়তে হয়নি কারো। উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ড এর ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, মহিলা ভোটার উপস্থিতি তুলনামূলক ভাবে বেশি, প্রিজাইডিং অফিসার এর সাথে কথা বলে জানা যায় এই কেন্দ্রে প্রায় ৭০ শতাংশ ভোট কাস্ট হবে।
ভোট দিতে আশা তরুন ভোটারদের চোখে মুখে আনন্দের ছাপ দেখা গিয়েছে। ভোট দিতে আশা রফিক বলেন, এই প্রথম বার ভোট দিতে আসলাম,অনেক ভালো লাগছে।
আবুল কাসেম বলেন, প্রথমবার ভোট দিলাম নিজের পছন্দের প্রার্থীকে খুব ভালো লাগছে। তিনি বলেন, কোন ঝামেলা নেই নির্বীগ্নে সবাই ভোট দিচ্ছে।
প্রিজাইডিং অফিসার নান্নু মিয়া বলেন, কোন চাপ বা ঝামেলা নেই, আমরা সুন্দর ভাবে কাজ করছি।
Leave a Reply