1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস: অদম্য সাহস ও সাফল্যের স্বীকৃতিতে সম্মানিত পাঁচ নারী”

  • আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৯৩ জন দেখেছেন

“খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস: অদম্য সাহস ও সাফল্যের স্বীকৃতিতে সম্মানিত পাঁচ নারী”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় পার্বত্য জেলা খাগড়াছড়িতেও যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং সমাজে অবদান রাখা অদম্য ও কীর্তিময়ী নারীদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার বার্তা তুলে ধরা হয়।

রবিবার (৮ মার্চ) সকালে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট বিল্ডিং এলাকা ঘুরে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, নারী সংগঠনের নেত্রীবৃন্দ, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা নারীর অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। এতে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) হাসান মারুফ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত,এবং

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনে নারীর সমঅধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে একটি শক্তিশালী জাতি গড়ে তোলা সম্ভব। তারা বলেন, বর্তমান সময়ে নারী কেবল পরিবারেই নয়, প্রশাসন, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি ও উন্নয়ন কর্মকাণ্ডসহ প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

বক্তারা আরও বলেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন জরুরি। পরিবার ও সমাজের সকল স্তরে নারীর প্রতি সম্মান ও সমান সুযোগ নিশ্চিত করা গেলে একটি ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় পাঁচজন নারীকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। এর মধ্যে রত্নগর্ভা ও কীর্তিময়ী নারী হিসেবে সম্মাননা লাভ করেন শ্রীলা তালুকদার। অদম্য নারী হিসেবে সম্মানিত হন তেজশ্রী চাকমা, তমসা চাকমা, শ্রাবণী চাকমা এবং টুম্পা ঘোষ।

সম্মাননা প্রাপ্ত নারীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এই স্বীকৃতি তাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও তারা সমাজের কল্যাণে কাজ করে যাবেন এবং নারীদের এগিয়ে যেতে উৎসাহিত করবেন।

আয়োজকরা জানান, আন্তর্জাতিক নারী দিবস শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়; বরং এটি নারীর অধিকার, মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার একটি বৈশ্বিক আন্দোলনের প্রতীক। এ ধরনের আয়োজন নারীদের আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা জোগানোর পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নারীর অদম্য সাহস, সংগ্রাম এবং সাফল্যের গল্পই একটি সমাজকে আলোকিত করে। আর সেই অদম্য শক্তিকেই সম্মান জানিয়ে খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবসের আয়োজন হয়ে উঠেছে অনুপ্রেরণা, স্বীকৃতি ও সম্ভাবনার এক উজ্জ্বল মঞ্চ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির