1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক  নারী দিবস পালিত”

  • আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৯৯ জন দেখেছেন

“নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক  নারী দিবস পালিত”

হামিদুল হক মার্সাল নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)

প্রতিনিধিঃবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গ্রাম উন্নয়ন সংগঠন ও মহিলা বিষয়ক কর্মকর্তার সমন্নয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মাঠ থেকে এক শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নারী দিবসের  প্রতিপাদ্য ছিল,

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার – সুরক্ষিত হোক নারী ও কন্যার  অধিকার “।এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা ও শোভা যাত্রায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।

আলোচনা সভায় সভাপতিত্ব  করেন মহিলা বিষয়ক কর্মকর্তার পক্ষে  অফিস সহায়ক জাহাঙ্গীর আলম। গ্রাউসের প্রকল্প সহায়ক কর্মকর্তা সুইনু প্রু মার্মার পরিচালানায়  বিশেষ অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক আবদুল হামিদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস সহকারী জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী রিপন মজুমদার, সাবেক মহিলা মেম্বার রাসেদা বেগম প্রমুখ।

আন্তর্জাতিক নারী দিবসে বক্তব্য রাখতে গিয়ে গ্রাম উন্নয়ন সংগঠনের প্রকল্প সহায়ক কর্মকর্তা সুইনুপ্রু মার্মা বলেন, আমাদের এখনই সময়, আমাদের সকলকে বুঝতে হবে, নীরব না থেকে পরিবর্তনের আওয়াজ তুলুন। নারী – পুরুষ নির্বিশেষে সমাজের সকল মানুষ যেন স্বতন্ত্র ও পুর্নাংগ মানুষ হিসেবে মার্যাদা  পায় এমন পরিবেশ নিশ্চিত করা আন্তর্জাতিক নারী দিবসের মুল লক্ষ্য। তিনি আরো বলেন, পরিবার,সমাজ, এবং রাষ্ট্র কে বুঝতে হবে নারীদের সামগ্রিক অধিকার নিশ্চিত করতে পারলেই সমাজের টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

এসময় গ্রাউসের সদস্য ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির