“হিলিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন”
মোঃ সাকিব হিলি হাকিমপুর প্রতিনিধি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
দিবসের শুরুতে হিলি মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে হিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। সেখানে বিভিন্ন কর্মসূচি, আলোচনা এবং অংশগ্রহণমূলক কার্যক্রমের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অসোক বিক্রম চাকমা,
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন,
হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান,
হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন শিল্পী।
এছাড়াও উপস্থিত ছিলেন:
এ সময় হাকিমপুর উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের গুরুত্ব তুলে ধরে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। দিবসটি উপলক্ষে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
Leave a Reply