1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“যথাযোগ্য মর্যাদায় ধনবাড়ীতে উদযাপিত “২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬”

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২০৭ জন দেখেছেন

“যথাযোগ্য মর্যাদায় ধনবাড়ীতে উদযাপিত “২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬”

আব্দুল্লাহ,জেলা প্রতিনিধি টাঙ্গাইল

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী “২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬” উদযাপিত হচ্ছে । সূর্যোদয়ের সাথে সাথে ধনবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে একত্রিশবার তোপধ্বনি দেওয়া হয় । তোপধ্বনি কার্যক্রম পরিচালনা করেন ধনবাড়ী থানা পুলিশ । সকল সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে জাতীয় পতাকা উত্তলিত হয়েছে । উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং মুক্তিযুদ্ধের সকল মহান বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় । ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী ধনবাড়ী উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন । এসময় সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান সহ ধনবাড়ী উপজেলা পরিষদের সকল কর্মকর্তা এবং কর্মচারী । ধনবাড়ী থানা পুলিশ এর পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ নুরুস সালাম সিদ্দিক । ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার ।
ধনবাড়ী পৌরসভার পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ধনবাড়ী পৌরসভার প্রশাসক সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান । এছাড়াও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ধনবাড়ী ফায়ার সার্ভিস, ধনবাড়ী সরকারি নবাব ইনস্টিটিউশ, ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সংগঠন । পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনারে মুক্তিযুদ্ধের সকল মহান বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির