“ঝাউডাঙ্গায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু”
সাতক্ষীরা জেলা প্রতিনিধি: মেহেদী হাসান
সাতক্ষীরার ঝাউডাঙ্গায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার সকালে ঝাউডাঙ্গা কলেজের পিছনে তুজলপুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ওই ব্যক্তি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে স্থানীয়রা সেখানে জড়ো হন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থান: তুজলপুর মাঠ, ঝাউডাঙ্গা কলেজের পিছনে, ঝাউডাঙ্গা, সাতক্ষীরা।
ঘটনার বিস্তারিত ও নিহত ব্যক্তির পরিচয় জানা গেলে পরবর্তীতে জানানো হবে।
Leave a Reply