1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“আন-নাহদা মডেল মাদরাসা বালিকা শাখায় সবক অনুষ্ঠান সম্পন্ন” পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল ঘোড়াঘাটে শিশু সুরক্ষা বিষয়ক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ঝাউডাঙ্গায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু” সরিষামূড়ী ইউনিয়নের বখাটে ফয়সালকে নিয়ে এলাকা চরম ক্ষোভ ও উত্তেজনা স্বপ্রণোদিত বিবৃতিতে সম্পৃক্ততা নেই অধ্যাপক নাহরিন ইসলামের” জয়শ্রী ইউনিয়নকে উন্নত ও মডেল ইউনিয়নে রূপ দিতে চান ডা. মো. মজিবুর রহমান মজুমদার” সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগের প্রতিবাদ চেয়ারম্যানের” বিভিন্ন সমস্যা সমাধানে ১৮ দফা দাবি, তাজউদ্দীন হলে প্রশাসন-শিক্ষার্থী বৈঠক” “দেশে ফেরায় ৪ রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা দিল বীর মাইজদিয়া প্রবাসী কল্যাণ সংগঠন”

“আন-নাহদা মডেল মাদরাসা বালিকা শাখায় সবক অনুষ্ঠান সম্পন্ন”

  • আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ জন দেখেছেন

“আন-নাহদা মডেল মাদরাসা বালিকা শাখায় সবক অনুষ্ঠান সম্পন্ন”

বিশেষ প্রতিনিধি,ঢাকা

ঢাকার দক্ষিণখানে অবস্থিত আন-নাহদা মডেল মাদরাসা, বালিকা শাখার হিফযুল কুরআন বিভাগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে‘ সবক অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মাদরাসার মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

প্রিন্সিপাল মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস রোকেয়া বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন-নাহদা ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান ড. কামরুল হাসান শাহীন।

এছাড়াও উপস্থিত ছিলেন আন-নাহদা ফাউন্ডেশনের সেকশন অফিসার মাওলানা কামরুজ্জামান মুজাহিদ, আন-নাহদা মডেল মাদরাসা বালক শাখার প্রিন্সিপাল মো. রায়হান উদ্দীন মাসউদ, হিফয (বালক) শাখার প্রিন্সিপাল মাওলানা শাহাদাত হোসাইন, বালিকা শাখার হিফয ইনচার্জ মিসেস কামরুন্নাহার।

শিক্ষার্থীদের সবক প্রদান করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাফেয জহিরুল ইসলাম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে কুরআন শিক্ষার গুরুত্ব, শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক চরিত্র গঠন এবং দ্বীনি শিক্ষার পাশাপাশি যুগোপযোগী শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের কুরআনের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি, আমল-আখলাক ও নৈতিক চরিত্র গঠন এবং দ্বীনি শিক্ষায় তাদের উৎসাহিত করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।

আন-নাহদা মডেল মাদরাসা বালিকা শাখার এ আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির