“মনোহরদীতে বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় পরিবারে এক মাসের বাজার প্রদান”
আমিনুল ইসলাম জনি,মনোহরদী নরসিংদী।
নরসিংদী জেলার মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবী পরিষদের অন্যতম সহযোগী সংগঠন “মনোহরদীতে বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় পরিবারে এক মাসের বাজার প্রদান করা হয়েছে।
বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশন উদ্যোগে মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গাংকুলকান্দী গ্রামের মোঃ জহিরুল ইসলাম দীর্ঘ ধরে এক্সিডেন্ট করে অসুস্থ। কাজ করার মত শারীরিক সক্ষমতা নেই।চিকিৎসা করে অনেকটাই নিঃস্ব।স্ত্রী সন্তান নিয়ে কষ্ট জীবন যাপন করছেন।এ খবর পেয়ে গতকাল ৪ই সেপ্টেম্বর রোজ শুক্রবার বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে চাল,ডাল,ডিম,তেল,সাবান,হুইল পাউডার,মুড়ি,চানাচুরসহ এক মাসের নিত্য প্রয়োজনীয় বাজার প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন,সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোঃ নাজমুল হক যুগ্ন সাধারণ সম্পাদক জনাব মোঃ কাউসার আহমেদ,সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ রায়হান উদ্দিন।
সূর্যোদয় সমাজকল্যাণ সংস্থা এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম জনি (বিএসসি)।
এই প্রজেক্ট বাস্তবায়নে দেশ ও প্রবাস থেকে যারা সার্বিক ভাবে সহযোগিতা করছেন সকল কে ধন্যবাদ জানিয়েছেন সংগটির সভাপতি।
একইসাথে এমন মানবিক কাজ অব্যাহত রাখতে সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
Leave a Reply