1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“আন-নাহদা মডেল মাদরাসা বালিকা শাখায় সবক অনুষ্ঠান সম্পন্ন” পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল ঘোড়াঘাটে শিশু সুরক্ষা বিষয়ক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ঝাউডাঙ্গায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু” সরিষামূড়ী ইউনিয়নের বখাটে ফয়সালকে নিয়ে এলাকা চরম ক্ষোভ ও উত্তেজনা স্বপ্রণোদিত বিবৃতিতে সম্পৃক্ততা নেই অধ্যাপক নাহরিন ইসলামের” জয়শ্রী ইউনিয়নকে উন্নত ও মডেল ইউনিয়নে রূপ দিতে চান ডা. মো. মজিবুর রহমান মজুমদার” সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগের প্রতিবাদ চেয়ারম্যানের” বিভিন্ন সমস্যা সমাধানে ১৮ দফা দাবি, তাজউদ্দীন হলে প্রশাসন-শিক্ষার্থী বৈঠক” “দেশে ফেরায় ৪ রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা দিল বীর মাইজদিয়া প্রবাসী কল্যাণ সংগঠন”

“দেশে ফেরায় ৪ রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা দিল বীর মাইজদিয়া প্রবাসী কল্যাণ সংগঠন”

  • আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ জন দেখেছেন

“দেশে ফেরায় ৪ রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা দিল বীর মাইজদিয়া প্রবাসী কল্যাণ সংগঠন”

আমিনুল ইসলাম জনি,মনোহরদী,নরসিংদী। 
দেশে প্রত্যাবর্তন করায় চারজন প্রবাসী সদস্যকে সংবর্ধনা দিয়েছে বীর মাইজদিয়া প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন। এ উপলক্ষে সংগঠনের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে তাদের বরণ করে নেওয়া হয়।
সম্প্রতি দেশে ফেরা চার প্রবাসী সদস্যকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় বরণ করে নেন সংগঠনের নেতৃবৃন্দ, সম্মানিত পরিচালক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মাইজদিয়া প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি ইয়াসিন আরাফাত হৃদয়, প্রচার সম্পাদক মোঃ কাউসার মিয়া এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী সুমনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।
এ সময় বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের উন্নয়ন ও অর্থনীতির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই দেশে ফেরা প্রবাসীদের সম্মান জানানো এবং তাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।
বীর মাইজদিয়া প্রবাসী কল্যাণ সংগঠন দীর্ঘদিন ধরে মানবতার কল্যাণে স্বার্থহীনভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অবদানকে সম্মান জানিয়ে সংগঠনটি ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেছে।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে মানবতার কল্যাণে আরও বহুদূর এগিয়ে যেতে চায় বীর মাইজদিয়া প্রবাসী কল্যাণ সংগঠন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির