1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন”

  • আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ জন দেখেছেন

“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন”
আমিনুল ইসলাম জনি,মনোহরদী,নরসিংদী। 
বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং (প্রজেক্ট-৪৩) অনুষ্ঠিত হয়েছে।

গত১৪ সেপ্টেম্বর আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে এলাকার অসহায় ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
ক্যাম্পে বিনামূল্যে রোগী দেখেন, চক্ষু বিশেষজ্ঞ ডা. ফাহিমুল ইসলাম শুভ এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা. এন আই আশিক। চিকিৎসাসেবা গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শও পান আগত রোগীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মো. দিদারুল ইসলাম ফরহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মাস্টার ও জনাব মো. শাহজাহান মিয়া দুলাল। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. আল মমিন হোসাইন সজীব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আব্দুল করিম খোকা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদুর রহমান লিটনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক মো. নাজমুল হক, সভাপতি মো. ইব্রাহীম, সহ-পরিচালক মশিউর রহমান মৃধা, প্রচার সম্পাদক মিজান এবং সম্মানিত সদস্য মাসুদুল কবির। এছাড়া সংগঠনের অন্যান্য কার্যনির্বাহী সদস্য ও স্বেচ্ছাসেবকরাও ক্যাম্পে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
আয়োজকরা জানান, মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
মেডিকেল ক্যাম্পিং সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করা সকল অতিথি, চিকিৎসক, স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির