“বালিয়াকান্দিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন”
জেলা প্রতিনিধি রাজবাড়ী
মোঃ জাহিদুর রহিম মোল্লা
সারা দেশের ন্যায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলামের সভাপতিত্বে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নুর-এ-সামস নওরোজ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফারুক হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মানবেন্দ্র মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা, ফায়ার সার্ভিসের কর্মকতা সালাউদ্দিন আহমেদ, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।
আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন বক্তারা।
সংবাদ প্রেরকঃ
মোঃ জাহিদুর রহিম মোল্লা
বালিয়াকান্দি রাজবাড়ী
Leave a Reply