1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রফিকুল ইসলাম নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ” খাগড়াছড়িতে স্বাস্থ্য অধিকার সচেতনতায় হেলথ অলিম্পিয়াড, অংশ নিল ১২০ শিক্ষার্থী” কেন্দুয়ায় নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, তিন যুবকের বিরুদ্ধে মামলা” কোটালীপাড়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের কমিটি, সভাপতি কালাম সম্পাদক মায়াজ” সিলেট বিভাগে ইতিহাস গড়ল মৌলভীবাজার: প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সহস্র কণ্ঠে শ্রী গীতা পারায়ণ। খাগড়াছড়িতে জ্ঞানোদয় বন বিহারে ২৩তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব উদযাপন” বারহাট্টা বাজারের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল হক” শিশুদের সাঁতার শেখাতে খাগড়াছড়িতে মাসব্যাপী প্রশিক্ষণ শুরু ডিপিডিসির মাতুয়াইলে বকেয়া সংযোগ বিচ্ছিন্নের নামে গ্রাহক হয়রানি, সুপারভাইজারের বিরুদ্ধে অর্থ বাণিজ্যে। বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম প্রজন্ম গড়তে নেত্রকোণায় ইংরেজি দক্ষতা উন্নয়ন কর্মশালা”

খাগড়াছড়িতে জ্ঞানোদয় বন বিহারে ২৩তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব উদযাপন”

  • আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৮ জন দেখেছেন

“খাগড়াছড়িতে জ্ঞানোদয় বন বিহারে ২৩তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব উদযাপন”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।
বিহারজুড়ে ধর্মীয় আবহ, প্রার্থনা আর পুণ্যার্থীদের পদচারণা। কোথাও বুদ্ধপূজা, কোথাও ভিক্ষুসংঘকে চীবর ও সংঘদান, আবার কোথাও ধর্মদেশনায় মগ্ন পুণ্যার্থীরা। দান, শীল ও ভাবনার মধ্য দিয়ে আত্মশুদ্ধি, সংযম এবং মানবিক মূল্যবোধের চর্চায় একাকার হয়ে ওঠে পুরো আয়োজন। বুদ্ধের মৈত্রী, করুণা ও অহিংসার আদর্শ ধারণের প্রত্যয়ে এমনই ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার জ্ঞানোদয় বনবিহারে অনুষ্ঠিত হয়েছে ২৩তম শুভ মহান দানোত্তম কঠিন চীবর দানোৎসব।
শুক্রবার থেকে শুরু হযে শনিবার সারাদিন বিহার প্রাঙ্গণে সমবেত হন বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ, তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী পুণ্যার্থীরা। দুই দিনব্যাপী এ ধর্মীয় উৎসবে বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন, বুদ্ধপূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, পিণ্ডদান ও কঠিন চীবর দানসহ নানা পুণ্যানুষ্ঠানে অংশ নেন দায়ক-দায়িকারা। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি ভিক্ষুসংঘের দেশনা শ্রবণ ও পুণ্য অর্জনের প্রত্যাশায় মুখর হয়ে ওঠে বিহার প্রাঙ্গণ।
উৎসবে স্বধর্মদেশনা প্রদান করেন রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালঙ্কার মহাস্থবির, নানিয়ারচর রত্নাংকুর বনবিহারের অধ্যক্ষ বিশুদ্ধানন্দ মহাস্থবির এবং জ্ঞানোদয় বনবিহারের অধ্যক্ষ সুমঙ্গল মহাস্থবিরসহ অন্যান্য বৌদ্ধ ভিক্ষুরা। তাঁদের দেশনায় উঠে আসে বুদ্ধের শিক্ষা, নৈতিক জীবনাচার, আত্মসংযম, মৈত্রী ও করুণার চর্চার গুরুত্ব।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে কঠিন চীবর দান কেবল একটি ধর্মীয় উৎসব নয়; এটি ত্যাগ, সংযম, দানশীলতা ও আত্মশুদ্ধির এক অনন্য সাধনা। বৌদ্ধ ধর্মীয় বিধান অনুযায়ী, প্রবারণা পূর্ণিমার পর নির্দিষ্ট সময়ের মধ্যে ভিক্ষুসংঘকে চীবর বা পরিধেয় বস্ত্র দানের মধ্য দিয়ে এ পুণ্যোৎসবের আনুষ্ঠানিকতা পালন করা হয়। বিশেষ ধর্মীয় নিয়ম ও ঐতিহ্য অনুসরণ করে চীবর দানের এ আয়োজন বৌদ্ধ ধর্মীয় সংস্কৃতিতে বিশেষ তাৎপর্য বহন করে।
এ উৎসবের অন্তর্নিহিত শিক্ষা আরও বিস্তৃত। দানের মধ্য দিয়ে ত্যাগের মানসিকতা, শীল পালনের মাধ্যমে নৈতিক জীবন গঠন এবং ভাবনার চর্চায় আত্মশুদ্ধির পথ অনুসরণের শিক্ষা দেয় কঠিন চীবর দান। একই সঙ্গে মানুষের প্রতি সহমর্মিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও মানবকল্যাণের চেতনা জাগ্রত করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
প্রজন্ম থেকে প্রজন্মে বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য, সংস্কৃতি ও মূল্যবোধের ধারাবাহিকতা রক্ষায়ও এ ধরনের ধর্মীয় আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ধর্মীয় অনুশাসন পালনের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করার মধ্য দিয়ে জ্ঞানোদয় বনবিহারের ২৩তম কঠিন চীবর দানোৎসব বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় জীবনে তাৎপর্যপূর্ণ এক আয়োজন হিসেবে উদ্‌যাপিত হয়েছে।

এ সময় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জ্ঞানোদয় বন বিহার পরিচালনা কমিটি’র সভাপতি নিপুল বিকাশ খীসা,সাম্মাদিঠটি ফাউন্ডেশনের সভাপতি রীতিময় চাকমাসহ অন্যান্যরা।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
খাগড়াছড়ি প্রতিনিধি।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির