1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রফিকুল ইসলাম নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ” খাগড়াছড়িতে স্বাস্থ্য অধিকার সচেতনতায় হেলথ অলিম্পিয়াড, অংশ নিল ১২০ শিক্ষার্থী” কেন্দুয়ায় নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, তিন যুবকের বিরুদ্ধে মামলা” কোটালীপাড়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের কমিটি, সভাপতি কালাম সম্পাদক মায়াজ” সিলেট বিভাগে ইতিহাস গড়ল মৌলভীবাজার: প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সহস্র কণ্ঠে শ্রী গীতা পারায়ণ। খাগড়াছড়িতে জ্ঞানোদয় বন বিহারে ২৩তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব উদযাপন” বারহাট্টা বাজারের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল হক” শিশুদের সাঁতার শেখাতে খাগড়াছড়িতে মাসব্যাপী প্রশিক্ষণ শুরু ডিপিডিসির মাতুয়াইলে বকেয়া সংযোগ বিচ্ছিন্নের নামে গ্রাহক হয়রানি, সুপারভাইজারের বিরুদ্ধে অর্থ বাণিজ্যে। বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম প্রজন্ম গড়তে নেত্রকোণায় ইংরেজি দক্ষতা উন্নয়ন কর্মশালা”

শিশুদের সাঁতার শেখাতে খাগড়াছড়িতে মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

  • আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৪ জন দেখেছেন

“শিশুদের সাঁতার শেখাতে খাগড়াছড়িতে মাসব্যাপী প্রশিক্ষণ শুরু”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।
শিশুদের সাঁতারে দক্ষ করে তোলা, পানিতে ডুবে দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি কমানো এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়িতে শুরু হয়েছে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ। শনিবার (১৪ নভেম্বর) খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ পুকুরে
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৬-২৭-এর আওতায় খাগড়াছড়ি পার্বত্য জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ৪০জন শিশু।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা ক্রীড়া ও যুব উন্নয়ন বিভাগের আহ্বায়ক কুহেলী দেওয়ান।

এ সময় বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্যসচিব মো. নজরুল ইসলাম ও সদস্য মাদল বড়ুয়া এবং প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন উক্যচিং মারমা উজ্জল।

মাসব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের সাঁতারের মৌলিক কৌশল, পানিতে নিরাপদে চলাচল এবং সাঁতারের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে। পাশাপাশি শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ ও নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে উঠবে বলে আশা সংশ্লিষ্টদের।
আয়োজকেরা জানান, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সাঁতারের মতো জীবনরক্ষাকারী দক্ষতা অর্জনে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
খাগড়াছড়ি প্রতিনিধি।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির