ডিপিডিসির মাতুয়াইলে বকেয়া সংযোগ বিচ্ছিন্নের নামে গ্রাহক হয়রানি, সুপারভাইজারের বিরুদ্ধে অর্থ বাণিজ্যে।
মাহফুজুর রহমান সাইমন :
বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের নামে গ্রাহককে জিম্মি, মিটার পরিবর্তন ও নতুন সংযোগে অনিয়মের অভিযোগ সিএসএস ঠিকাদারের সুপারভাইজার মো. মতিউর রহমানের বিরুদ্ধে।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) মাতুয়াইল এলাকায় বকেয়া বিদ্যুৎ বিল আদায় ও সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রমকে কেন্দ্র করে গ্রাহক হয়রানি এবং অর্থ বাণিজ্যের করেন। সিএসএস ঠিকাদারের নিয়োগপ্রাপ্ত সুপারভাইজার মো. মতিউর রহমানের , বকেয়া বিলের জটিলতাকে পুঁজি করে গ্রাহকদের সঙ্গে আর্থিক লেনদেনের মাধ্যমে মিটার পরিবর্তন ও নতুন বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে আসছেন তিনি।
দীর্ঘদিনের বকেয়াদার গ্রাহকদের সঙ্গে গোপন সমঝোতার মাধ্যমে পুরোনো মিটার সরিয়ে ফেলা, মিটার পরিবর্তন এবং অর্থের বিনিময়ে নতুন সংযোগ দেওয়ার ব্যবস্থা করেন মতিউর। এমনকি এক স্থাপনার মিটার অন্য স্থাপনায় স্থানান্তরের ক্ষেত্রেও যথাযথ দাপ্তরিক অনুমোদন না নিয়ে নিজেই কাজ শেষ করেন
অনুসন্ধানে জানা যায় ২০২০ সালে সিএসএস ঠিকাদারের মাধ্যমে মাতুয়াইল এলাকায় সুপারভাইজার হিসেবে নিয়োগ পান মতিউর রহমান। ২০২৩ সালে ঠিকাদারের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন ঠিকাদারের অধীনে কাজ অব্যাহত রাখতে তৎকালীন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হেলাল উদ্দিনকে ম্যানেজ করেন। এ ক্ষেত্রে ১০ লাখ টাকা লেনদেন করেন।
অভিযোগ আরও গুরুতর হয়েছে মিটার টেম্পারিং, বাইপাস সংযোগ এবং অফিসের অনুমোদন ছাড়া মিটার পরিবর্তনের ঘটনায়। এসব অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেন মতিউরের । একজন ঠিকাদারি প্রতিষ্ঠানের সুপারভাইজার কীভাবে বিদ্যুৎ বিতরণ কোম্পানির নিয়ম ও অনুমোদন প্রক্রিয়াকে পাশ কাটিয়ে এতসব কার্যক্রম পরিচালনার সুযোগ পাচ্ছেন?
ডিপিডিসির নিয়ম অনুযায়ী, নতুন বিদ্যুৎ সংযোগের আবেদনে গ্রাহকের নিজস্ব মোবাইল নম্বর সংযুক্ত থাকার কথা। কিন্তু অভিযোগ রয়েছে, মতিউর নিজের মোবাইল নম্বর ব্যবহার করে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেন। এতে গ্রাহকের সংযোগসংক্রান্ত তথ্য ও নিয়ন্ত্রণ তাঁর হাতে চলে যায় এবং পরবর্তী সময়ে গ্রাহককে জিম্মি করে রাখার সুযোগ তৈরি হয়।
একটি গ্রাহক নম্বর ঘিরে গুরুতর প্রশ্ন
ডিপিডিসির গ্রাহক নম্বর ৩০১৩০১১০ ঘিরে পাওয়া তথ্যেও রয়েছে একাধিক অসংগতি।
অভিযোগ অনুযায়ী, ওই গ্রাহক সর্বশেষ ২০২১ সালের ৬ অক্টোবর বিদ্যুৎ বিল পরিশোধ করেন। বিদ্যুৎ চুরির অভিযোগে একই বছর ডিপিডিসি কর্তৃপক্ষ গ্রাহককে ৩ লাখ ৬৫ হাজার ৩৭৪ টাকা জরিমানা করে। এর মধ্যে গ্রাহক আংশিকভাবে ৫০ হাজার টাকা পরিশোধ করেন।
পরবর্তী সময়ে গ্রাহক মিটার পরিবর্তনের আবেদন করলে মিটার পরিবর্তন করে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, এরপর পুরোনো মিটারটি যথাযথ দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ না করেই সরিয়ে ফেলা হয় এবং গ্রাহকের কাছ থেকে অর্থ নিয়ে নতুন সংযোগের ব্যবস্থা করেন মতিউর রহমান।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পরবর্তী সময়ে ওই গ্রাহক নম্বরটি অফিসের নথিতে ‘নট ফাউন্ড’ হিসেবে রিপোর্ট করা হয় বলে অভিযোগ উঠেছে। প্রশ্ন হচ্ছে, বিপুল অঙ্কের বকেয়া ও জরিমানার দায় থাকা সত্ত্বেও কীভাবে মিটার পরিবর্তন, পুনঃসংযোগ এবং গ্রাহক নম্বরের অবস্থান পরিবর্তনের মতো ঘটনা ঘটল? কার অনুমোদনে এসব কাজ হয়েছে? পুরোনো মিটারের অবস্থান ও সংশ্লিষ্ট নথিপত্র কোথায়?
কর্তৃপক্ষের নজরদারি কোথায়?
বিদ্যুৎ বিতরণ একটি গুরুত্বপূর্ণ সরকারি সেবামূলক কার্যক্রম। সেখানে ঠিকাদারি প্রতিষ্ঠানের একজন সুপারভাইজারের বিরুদ্ধে গ্রাহককে জিম্মি করে অর্থ আদায়, অনুমোদনহীন মিটার স্থানান্তর, বাইপাস সংযোগ এবং নতুন সংযোগ বাণিজ্যের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।
Leave a Reply