“নরসিংদীর পলাশে গ্রামীণ ব্যাংকে আগুন”
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর পলাশে গ্রামীণ ব্যাংকে আগুন দেবার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে পেট্রোল বোমা নিক্ষেপের মাধ্যমে দূর্বৃত্তরা পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের বারারচর গ্রামে অবস্থিত জিনারদী শাখায় এই আগুন দেবার ঘটনা ঘটায়। ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ১৯ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের ডাকা লকডাউনের রাতের এই ঘটনা ঘটে।
তবে, এতে ব্যাংকের কিছু স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন লাগার সাথে সাথে স্থানীয়রা তা দ্রুত নিভিয়ে ফেলে। এলাকাবাসী জানায়, দুর্বৃত্তরা অন্তত ৪ টি পেট্রোল বোমা নিক্ষেপ করে শাখাটিতে। তবে এ ঘটনায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি শাখাটির। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ দিকে এ ঘটনার পর থেকে আতঙ্ক বিরাজ করছে স্থানীয় এলাকাবাসীসহ ব্যাংকটিতে দায়িত্বরত কর্মকর্তা কর্মচারিদের মাঝে।
Leave a Reply