“খাগড়াছড়ির ৯ উপজেলায় শিশু পুষ্টি ও জীবনমান উন্নয়নে বড় উদ্যোগ
৫১ হাজার শিশুর পুষ্টি পরীক্ষা, ৪৩৫ পরিবার পেল জীবিকায়ন সহায়তা”
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।
দুর্গম পাহাড়ে শিশু অপুষ্টি প্রতিরোধ, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ এবং প্রান্তিক পরিবারের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে একটি সমন্বিত উন্নয়ন প্রকল্প। খাগড়াছড়ির নয়টি উপজেলায় বাস্তবায়িত এ প্রকল্পের আওতায় পাঁচ বছরের কম বয়সী ৫১ হাজার ৩৬৮ শিশুর পুষ্টিগত অবস্থা পরীক্ষা, অপুষ্টিতে আক্রান্ত ও ঝুঁকিপূর্ণ শিশুদের পরিবারের জন্য আর্থিক সহায়তা, ৪৩৫টি পরিবারের জীবিকায়ন সহায়তা, ৪৩৫টি স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণ এবং সৌরশক্তিচালিত ১৮টি নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা স্থাপন করা হয়েছে।
প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী স্বাস্থ্য ও পুষ্টিসেবায় প্রবেশাধিকার বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাস্তবায়িত এ উদ্যোগের অর্জন, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ করণীয় তুলে ধরতে প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) খাগড়াছড়ি জেলা সদরের মিলনপুরে হোটেল গাইরিংয়ের হলরুমে হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে ‘Access to and Utilization of Lifesaving Services by Marginalized Communities in Chittagong Hill Tracts in Bangladesh’ শীর্ষক প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্পের তথ্য অনুযায়ী, শিশুদের পুষ্টিগত অবস্থা শনাক্তকরণের পাশাপাশি অপুষ্টিতে আক্রান্ত ও ঝুঁকিপূর্ণ শিশুদের প্রয়োজন অনুযায়ী পুষ্টিকর খাদ্যসহায়তা, পরামর্শ এবং স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। উঠান বৈঠক, পুষ্টিবিষয়ক পরামর্শ ও রান্না প্রদর্শনীর মাধ্যমে মা ও পরিবারের সদস্যদের শিশুর বয়স অনুযায়ী সুষম ও পুষ্টিকর খাবার প্রদানের বিষয়ে সচেতন করা হয়েছে।
শিশু অপুষ্টির অন্যতম কারণ হিসেবে পারিবারিক দারিদ্র্য ও খাদ্যনিরাপত্তার সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে প্রকল্পে আর্থিক সহায়তার ব্যবস্থাও রাখা হয়। এর আওতায় অতি তীব্র অপুষ্টিতে আক্রান্ত ৬৯৯টি এবং মাঝারি তীব্র অপুষ্টিতে আক্রান্ত ৩ হাজার ৩০৫টি শিশুর পরিবারকে পুষ্টিসমৃদ্ধ খাবার কেনার জন্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি ৪৩৫টি প্রান্তিক পরিবারকে আয়বর্ধনমূলক কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক ও জীবিকায়ন সহায়তা প্রদান করা হয়েছে। এর উদ্দেশ্য ছিল পরিবারের আয় বৃদ্ধির সুযোগ তৈরি, পুষ্টিকর খাবারের সংস্থান এবং শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির যত্ন নেওয়ার সক্ষমতা বাড়ানো।
অন্যদিকে, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা সম্প্রসারণে প্রকল্পের আওতায় ৪৩৫টি স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণ এবং সৌরশক্তিচালিত ১৮টি নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)-এর কারিগরি সহায়তায় বাস্তবায়িত এসব উদ্যোগের মাধ্যমে দুর্গম এলাকার মানুষের জন্য নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা বাড়ানো হয়েছে। পাশাপাশি স্থাপনাগুলোর দীর্ঘমেয়াদি ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে স্থানীয় ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রকল্পটি শুধু সরাসরি সেবাপ্রদানেই সীমাবদ্ধ থাকেনি; মাঠপর্যায় থেকে জেলা পর্যায় পর্যন্ত স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে মারাত্মক তীব্র অপুষ্টির চিকিৎসা ব্যবস্থাপনা জোরদার এবং দুর্গম জনগোষ্ঠীর কাছে প্রয়োজনীয় পুষ্টিসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগও গ্রহণ করেছে।
জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি ও পরিষদের সদস্য ক্ষেত্র মোহন রোয়াজা।
বিশেষ অতিথি ছিলেন হেলেন কেলার ইন্টারন্যাশনালের ফুড সিস্টেমস প্রোগ্রামস ম্যানেজার মো. মাহাবুব হাসান, খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিপল বাপ্পি চাকমা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুলফিকার আলী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য রুমেল মারমা, মংসাপ্রু চৌধুরী ও তাছলিমা সিরাজ এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য রক্তোৎপল ত্রিপুরা। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, প্রকল্পের অংশীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, শিশু অপুষ্টি প্রতিরোধ এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে শুধু চিকিৎসাসেবা নিশ্চিত করাই যথেষ্ট নয়; এর পাশাপাশি পুষ্টিকর খাবারের সহজলভ্যতা, নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন এবং পরিবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধি জরুরি। বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকায় এসব সুবিধা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিকল্প নেই।
তাঁরা আরও বলেন, প্রকল্পের মেয়াদ শেষ হলেও অর্জিত সুফল ধরে রাখা গুরুত্বপূর্ণ। এ জন্য নিয়মিত শিশুদের পুষ্টি পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসাসেবা, জীবিকায়ন কার্যক্রম এবং পানি ও স্যানিটেশন স্থাপনাগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণে স্থানীয় জনগোষ্ঠী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে ক্ষেত্র মোহন রোয়াজা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন অত্যন্ত প্রশংসনীয়। প্রকল্পের অর্জন ও সুফল কীভাবে দীর্ঘমেয়াদে ধরে রাখা যায়, সে বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান এবং খাগড়াছড়ির সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করবেন বলে তিনি আশ্বাস দেন। এ ধরনের সময়োপযোগী প্রকল্প খাগড়াছড়িতে বাস্তবায়নের জন্য জাবারাং কল্যাণ সমিতি ও হেলেন কেলার ইন্টারন্যাশনালকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে নতুন কোনো উদ্যোগ গ্রহণ করা হলে অনগ্রসর জেলা হিসেবে খাগড়াছড়িকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রকল্প সমন্বয়কারী বিনোদন ত্রিপুরার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন ক
Leave a Reply