1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
🚨 হারানো বিজ্ঞপ্তি / নিখোঁজ সংবাদ 🚨 বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত: ৪৯৫ জনের অংশগ্রহণ” পীরগঞ্জে ক্যাডেট সুমন -সুজন একাডেমির আত্মপ্রকাশ শিক্ষার্থীদের মাঝে নতুন স্বপ্ন। কলমাকান্দায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘দেউলী উৎসব’, প্রধান অতিথি ডেপুটি স্পিকার কায়সার কামাল। মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন খাগড়াছড়ির ৯ উপজেলায় শিশু পুষ্টি ও জীবনমান উন্নয়নে বড় উদ্যোগ ৫১ হাজার শিশুর পুষ্টি পরীক্ষা, ৪৩৫ পরিবার পেল জীবিকায়ন সহায়তা” রোজ একাডেমির ‘হিস্ট্রি স্কলার্স ট্রেনিং’-এর তৃতীয় সেশন অনুষ্ঠিত” সিলেট ল’ কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ- অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী —এমপি এমরান আহমদ চৌধুরী” বারহাট্টায় প্রাথমিক শিক্ষায় চরম জনবল সংকট, ৭১ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক” নরসিংদীর পলাশে গ্রামীণ ব্যাংকে আগুন”

রোজ একাডেমির ‘হিস্ট্রি স্কলার্স ট্রেনিং’-এর তৃতীয় সেশন অনুষ্ঠিত”

  • আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৫ জন দেখেছেন

“রোজ একাডেমির ‘হিস্ট্রি স্কলার্স ট্রেনিং’-এর তৃতীয় সেশন অনুষ্ঠিত”

মোঃ শাকিল হোসাইন, জাবি প্রতিনিধি

বাংলার রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ইতিহাস নিয়ে রোজ একাডেমির প্রশিক্ষণ

ইতিহাস গবেষণা ও বিশ্লেষণে তরুণদের দক্ষতা বাড়াতে রোজ একাডেমি আয়োজিত ‘হিস্ট্রি স্কলার্স ট্রেনিং’-এর তৃতীয় সেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বাংলার রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করা হয়।

তৃতীয় সেশনে ‘সিপাহী বিদ্রোহ থেকে বঙ্গভঙ্গ (১৮৫৭–১৯০৫)’ শীর্ষক আলোচনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। আলোচনায় বাঙালি জাতীয়তাবাদ, হিন্দু জাতীয়তাবাদ, মুসলিম জাতীয়তাবাদ, ভারতীয় জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ, বঙ্গভঙ্গ, ভদ্রলোক শ্রেণি এবং পূর্ব বাংলার আর্থসামাজিক অবস্থা উঠে আসে।

‘মুঘল ও নবাবী আমলে বাংলার অর্থনৈতিক সমৃদ্ধি ও প্রশাসনিক কাঠামো’ বিষয়ে প্রশিক্ষণ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক। এতে মুঘল ও নবাবী প্রশাসনব্যবস্থা, কৃষি, শিল্প, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য এবং বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এ ছাড়া ‘ঔপনিবেশিক আমলে আধিপত্যবাদ’ শীর্ষক আলোচনা করেন দৈনিক আমার দেশ-এর সম্পাদক ড. মাহমুদুর রহমান। তাঁর আলোচনায় ঔপনিবেশিক অর্থনীতি, ১৭৬৯–৭০ সালের দুর্ভিক্ষ, রাজস্বনীতি, বাজারব্যবস্থা, প্রশাসনিক সিদ্ধান্ত, সম্পদ পাচার এবং বাংলার আর্থসামাজিক পরিণতি বিশ্লেষণ করা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ইতিহাসের বিভিন্ন ঘটনাকে শুধু বর্ণনামূলকভাবে নয়, বরং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে বিশ্লেষণের ধারণা লাভ করেন। পাশাপাশি ইতিহাসের উৎস, তথ্য-প্রমাণ, গবেষণাপদ্ধতি এবং বস্তুনিষ্ঠ ইতিহাসচর্চার গুরুত্বও প্রশিক্ষণ কার্যক্রমে তুলে ধরা হয়।

রোজ একাডেমি একটি গবেষণামূলক, শিক্ষামূলক ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান। বাংলায় মুসলমানদের ইতিহাস ও ঐতিহ্য, ইসলাম, মুসলিম সভ্যতা, সংস্কৃতি এবং সমসাময়িক বুদ্ধিবৃত্তিক বিষয়ে গবেষণা, প্রশিক্ষণ ও জ্ঞানচর্চার প্রসারে প্রতিষ্ঠানটি কাজ করছে।

‘হিস্ট্রি স্কলার্স ট্রেনিং’-এর মূল লক্ষ্য গবেষণামনস্ক, ইতিহাসসচেতন ও দায়িত্বশীল তরুণ প্রজন্ম গড়ে তোলা, যারা তথ্য, যুক্তি ও প্রমাণের ভিত্তিতে ইতিহাস অধ্যয়ন করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাসের সঠিক ও বস্তুনিষ্ঠ পাঠ তুলে ধরতে ভূমিকা রাখবে। আয়োজকদের মতে, প্রশিক্ষক, অংশগ্রহণকারী ও সংশ্লিষ্ট সহযোগীদের আন্তরিক অংশগ্রহণে তৃতীয় সেশনটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির