1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
🚨 হারানো বিজ্ঞপ্তি / নিখোঁজ সংবাদ 🚨 বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত: ৪৯৫ জনের অংশগ্রহণ” পীরগঞ্জে ক্যাডেট সুমন -সুজন একাডেমির আত্মপ্রকাশ শিক্ষার্থীদের মাঝে নতুন স্বপ্ন। কলমাকান্দায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘দেউলী উৎসব’, প্রধান অতিথি ডেপুটি স্পিকার কায়সার কামাল। মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন খাগড়াছড়ির ৯ উপজেলায় শিশু পুষ্টি ও জীবনমান উন্নয়নে বড় উদ্যোগ ৫১ হাজার শিশুর পুষ্টি পরীক্ষা, ৪৩৫ পরিবার পেল জীবিকায়ন সহায়তা” রোজ একাডেমির ‘হিস্ট্রি স্কলার্স ট্রেনিং’-এর তৃতীয় সেশন অনুষ্ঠিত” সিলেট ল’ কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ- অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী —এমপি এমরান আহমদ চৌধুরী” বারহাট্টায় প্রাথমিক শিক্ষায় চরম জনবল সংকট, ৭১ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক” নরসিংদীর পলাশে গ্রামীণ ব্যাংকে আগুন”

সিলেট ল’ কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ- অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী —এমপি এমরান আহমদ চৌধুরী”

  • আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৪৯ জন দেখেছেন

“সিলেট ল’ কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ-
অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ
আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী
—এমপি এমরান আহমদ চৌধুরী”

রিপন কান্তি ধর,জেলা প্রতিনিধি মৌলভীবাজার।

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিলেট ল’ কলেজের গর্ভনিং বডির সভাপতি, সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদ অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আইনশাস্ত্র একটি বিশাল সমুদ্রের মতো, পড়তে পড়তে আইন শেখার কোনো শেষ নেই।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে এমপি এমরান আহমদ চৌধুরী আরও বলেন- আইনের শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের পাতায় সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং দেশের সংবিধান, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। সমাজের অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী। তাই সততা, নিষ্ঠা ও গভীর অধ্যবসায়ের মাধ্যমে পেশাগত দক্ষতা অর্জন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য তিনি নবীনদের প্রতি আহ্বান জানান।
সিলেট ল’ কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট সৈয়দ মহসিন আহমদের সভাপতিত্বে এবং কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রশিদ আহমদ মুন্নার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের শিক্ষক আবুল খায়ের হেলাল উদ্দিন স্যার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক অ্যাডভোকেট আবুল খায়ের হেলাল উদ্দিন ও অ্যাডভোকেট ফৌজিয়া সুলতানা, সিলেট ল’ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শাহীন আহমদ এবং ল’ ছাত্রদলের নির্বাচিত সভাপতি আব্দুল আহাদ শোয়েব।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক সুমেল আহমদ চৌধুরী এবং সিলেট জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল,বিএনপি নেতা শোয়েব আহমদ মুন্না এবং কলেজের বর্তমান ও নবীন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে সিলেট ল’ কলেজ ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন ছাত্রীবিষয়ক সম্পাদক মাছনুনা আক্তার আঁখি, হাসানুল হক, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান মাহবুব ও রাহাত আহমদ এবং দপ্তর সম্পাদক এনামুল ইসলাম ও আলী আকবর।
এ সময় উপস্থিত ছিলেন,সিলেট জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী,সিলেট ল’ কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আল আমিন উল্লাহ ও শাহীন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদ, আইনবিষয়ক সম্পাদক সোহাগ মিয়া, এস এ ডালিমসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী চৌধুরী তোফায়েল, শোয়েব আহমদ ও জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানের একপর্যায়ে সিলেট ল’ কলেজ ছাত্রদলের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে সহায়তার লক্ষ্যে এলএলবি প্রথম বর্ষের পাঠ্যবইয়ের সিলেবাস প্রদান করা হয়।নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির