1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
🚨 হারানো বিজ্ঞপ্তি / নিখোঁজ সংবাদ 🚨 বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত: ৪৯৫ জনের অংশগ্রহণ” পীরগঞ্জে ক্যাডেট সুমন -সুজন একাডেমির আত্মপ্রকাশ শিক্ষার্থীদের মাঝে নতুন স্বপ্ন। কলমাকান্দায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘দেউলী উৎসব’, প্রধান অতিথি ডেপুটি স্পিকার কায়সার কামাল। মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন খাগড়াছড়ির ৯ উপজেলায় শিশু পুষ্টি ও জীবনমান উন্নয়নে বড় উদ্যোগ ৫১ হাজার শিশুর পুষ্টি পরীক্ষা, ৪৩৫ পরিবার পেল জীবিকায়ন সহায়তা” রোজ একাডেমির ‘হিস্ট্রি স্কলার্স ট্রেনিং’-এর তৃতীয় সেশন অনুষ্ঠিত” সিলেট ল’ কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ- অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী —এমপি এমরান আহমদ চৌধুরী” বারহাট্টায় প্রাথমিক শিক্ষায় চরম জনবল সংকট, ৭১ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক” নরসিংদীর পলাশে গ্রামীণ ব্যাংকে আগুন”

মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন

  • আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২৭ জন দেখেছেন

“মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন”

আব্দুর রাজ্জাক স্টাফ রিপোর্টার

বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) মানিকগঞ্জ জেলা শাখার আগামী তিন বছরের নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এতে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মতিউর রহমান সভাপতি এবং এটিএন বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম সুজন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে সংগঠনের ত্রিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে বিকেল সাড়ে ৫টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মিহির। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বাংলা নিউজের জেলা প্রতিনিধি সাজিদুর রহমান রাসেল।
সহসম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের প্রতিনিধি রামপ্রসাদ সরকার দিপু ও চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি আরফিন আহমেদ আপেল। সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আগামীর সময়ের জেলা প্রতিনিধি সোহেল হোসেন, কোষাধ্যক্ষ পদে বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি রানা পারভেজ এবং সমাজসেবা সম্পাদক পদে আরটিভির জেলা প্রতিনিধি আফ্রিদি আহাম্মেদ নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন গাজী টেলিভিশন ও দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি রিপন আনসারী, দৈনিক সমকালের সাটুরিয়া উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম এবং দৈনিক বাংলাদেশ সময়ের জেলা প্রতিনিধি আবুল বাসার আব্বাসী।
নবনির্বাচিত এই কমিটি ২০২৬-২০২৯ মেয়াদে দায়িত্ব পালন করবে।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি গাজী ওয়াজেদ আলম লাভলু। নির্বাচন কমিশনার ছিলেন তারুণ্যের কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক খন্দকার সুজন হোসেন এবং দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহিদুল হক চন্দন।
সাধারণ সভার উদ্বোধন করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ছারোয়ার ছানু।
সংগঠনের জেলা শাখার সভাপতি মানবেন্দ্র চক্রবর্তীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহানুর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অর্থবিষয়ক সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক খোরশিদুল আলম মজিব।
নির্বাচিত হওয়ার পর নবনির্বাচিত সভাপতি মতিউর রহমান বলেন, সংগঠনের সব সদস্যকে সঙ্গে নিয়ে সাংবাদিক সমিতির কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে জেলার মানুষের সমস্যা, দুর্ভোগ ও সম্ভাবনার পাশাপাশি উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হবে। একই সঙ্গে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করার চেষ্টা থাকবে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও স্বার্থ সংরক্ষণেও সংগঠন কাজ করবে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সুজন বলেন, নতুন নেতৃত্ব ও সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় মানিকগঞ্জ জেলা শাখাকে একটি আদর্শ সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে চান। সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সংগঠনটি সক্রিয় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির