1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“নরসিংদী প্রেসিডেন্সি কলেজে বিজয় দিবস উদযাপন”

  • আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৬ জন দেখেছেন

“নরসিংদী প্রেসিডেন্সি কলেজে বিজয় দিবস উদযাপন”

আমিনুল ইসলাম জনি,নরসিংদী।

নরনিংদী প্রেসিডেন্সি কলেজে দেশমাতৃকা বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উদযাপিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে কলেজটিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, বাংলা, ইংরেজি বক্তৃতা এবং হামদ-নাতের প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। কলেজের সকল শিক্ষা ও শিক্ষকণ্ডলীর উপস্থিতিতে জাঁকজমকপূর্ণভাবে পালিত হয় এ অনুষ্ঠান। অনুষ্ঠানের সভাপতি ও কলেজের অধ্যক্ষ কানিজ ফাতেমা বলেন, প্রত্যেক শিক্ষার্থীরা যেন স্বাধীনতার অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে দেশকে উন্নত রাষ্ট্রে উন্নীত করার শপথ গ্রহণ করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মো. মোয়াজ্জেম হোসেন বলেন, স্বাধীনতার নানান পর্যায়ে নরসিংদী জেলাটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ঊনসত্তরের গণঅভ্যুত্থানের নায়ক শহিদ আসাদ থেকে থেকে শুরু করে একাত্তরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং ২০২৪ সালের তাহমিদসহ সবাই আমাদেরকে বিশেষভাবে প্রেরণা দিয়েছে।
এছাড়াও বক্তব্য রাখেন কলেজের অর্ডিনেটর শামীম
আহমেদ, মু জসিম উদ্দিন, অন্যান্যদের মধ্যে প্রকৌশলী আরিফ মিয়া, বিপ্লব মিয়া, ফয়সাল আহমেদ বক্তব্য রাখেন।
প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে একাদশ ও দ্বাদশ শ্রেণির মাঝে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে একাদশ শ্রেণি ১১ রানে জয়লাভ করে।
চমৎকার এ আয়োজন করার জন্য কলেজ কর্তৃপক্ষকে শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির