“থেমে থাকে না জীবন”
মোঃ মানিক মিয়া,
কারো জন্য জীবন থেমে থাকে না—
বাতাসও থামে না বৃক্ষের কান্নায়,
নদীও থামে না কূলহারা ডাকে,
সময়ও লিখে যায় নিজের উপাখ্যান
সবাইকে পাশ কাটিয়ে।
কারো জন্য রোদ একটু নরম হয়,
কারো জন্য বৃষ্টি নামে নিঃশব্দে,
তবু পৃথিবী হাঁটে নিজের ছন্দে—
যেন বলে,
“তুমি থামলেও, আমি থামবো না।”
জীবন এগিয়ে চলে,
হাসি-কান্নার স্রোতে ভেসে—
আমরা শুধু পথের যাত্রী।
যে হারায়, সে আবার পায়;
যে ছড়ায়, সে আবার গুছিয়ে নেয়।
কারো জন্য জীবন থেমে থাকে না—
তাই আমরাও থামতে নেই,
আঁধারের ভেতর দিয়েই
খুঁজে নিতে হয় নতুন আলো,
নতুন পথ, নতুন উত্তর।
Leave a Reply