1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা শুক্রবার জবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে দান, শীল ও প্রার্থনায় মুখর দুই অরণ্য কুটির; খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব উদযাপন মৌলভীবাজার ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিসে সকল জেলা উপজেলা, ও বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত” লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন” ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন” জাবির তাজউদ্দীন আহমদ হলে ১১টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, আরও তিন তলায় বসানোর পরিকল্পনা। পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন”

“তরুণ কবি ওমর পাঠান এর “চাঁদের দেশে আগুন”

  • আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৩৫ জন দেখেছেন

“তরুণ কবি ওমর পাঠান এর “চাঁদের দেশে আগুন”

ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের তরুণ কবি ওমর পাঠান এর “চাঁদের দেশে আগুন” নামক একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। কাব্যগ্রন্থ টি অমর একুশে বই মেলায় পাওয়া যাবে। রকমারি ডটকম ওয়েবসাইটে।

তরুণ কবি মো. ওমর পাঠানের লেখা রোমান্টিক হৃদয় কাঁপানো কাব্যগ্রন্থ “চাঁদের দেশে আগুন”। বইটি প্রকাশ করেছে বৃত্তকলা একাডেমি। এটি একটি সমকালীন কবিতার সংকলন, যেখানে প্রেম, বেদনা, প্রতিবাদ, সমাজ বাস্তবতা, ধর্ম এবং মানুষের ভেতরের নীরব আগুন একসাথে উঠে এসেছে।

বইপ্রেমীদের ভাষ্যমতে, এই কাব্যগ্রন্থে ‘চাঁদ’ কেবল রোমান্টিক সৌন্দর্যের প্রতীক নয়, বরং সময় ও সমাজের নীরব সাক্ষী। আর ‘আগুন’ হয়ে উঠেছে প্রতিবাদ, ক্ষোভ, প্রশ্ন এবং পরিবর্তনের প্রতীক। কবিতাগুলো কখনো সংবেদনশীল, কখনো তীক্ষ্ণ, আবার কখনো গভীর আত্মসংলাপে ভরা। প্রতিটি কবিতা পাঠে যেনো হৃদয় ছুয়ে যায়, অন্য রকম এক অনুভূতি।

“চাঁদের দেশে আগুন” কাব্যগ্রন্থের লেখক ওমর পাঠান মুঠোফোনে বলেন- আমার লেখা বইটি সব ধরনের মানুষ পড়ে পাবে আত্মতৃপ্তি এবং মনের প্রশান্তি। ভাষা সহজ, অনুভূতি গভীর। ব্যক্তিগত অনুভব ও সামষ্টিক জীবনের টানাপোড়েন কবিতাগুলোকে দিয়েছে আলাদা মাত্রা। চাঁদের দেশে আগুন মূলত সেইসব পাঠকের জন্য, যারা কবিতায় শুধু সৌন্দর্য নয়, ভাবনা ও দায়বদ্ধতার ছাপ খোঁজেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির