1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“সোনাইমুড়ীতে বন্যার অবনতি,বেড়েছে খাদ্য সংকট”

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ২৪০ জন দেখেছেন

“সোনাইমুড়ীতে বন্যার অবনতি,বেড়েছে খাদ্য সংকট”

রবিউল হাসান,সোনাইমুড়ী,নোয়াখালী :
সোনাইমুড়ীতে আগের তুলনায় বেড়েছে বন্যার পানি। দেখা দিয়েছে খাদ্য সংকট, ত্রাণের জন্য চারদিকে হাহাকার। অবস্থা ভয়াবহ রূপ ধারণ করছে।

উপজেলার বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র ঘুরে দেখা যায়, স্থানীয় ছোট-খাট সংগঠনগুলো আশ্রয় গ্রহণকারীদের ৩ বেলা খাবারসহ দেখভাল করছে। বীরশ্রেষ্ঠ শহীদ মো. রুহুল আমিন একাডেমির আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয় ২৫০ জন। যাদের ৩ বেলা খাবারসহ দেখভাল করছে স্বাধীন শান্তি সংঘ। বীরশ্রেষ্ঠ শহীদ মো. রুহুল আমিন কাওমী মাদ্রাসা ও এতিমখানায় ১৫ জন আশ্রয় গ্রহণকারীর ৩ বেলা খাবারসহ দেখভাল করছে, শতাব্দী ক্রিড়া ও সমাজকল্যাণ সংঘ। নান্দিয়াপাড়া উচ্চ বিদ্যালয় ও নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ শহীদ মো. রুহুল আমিন ডিগ্রী কলেজে ২৮০ জন আশ্রয় গ্রহণকারীর ৩ বেলা খাবারসহ দেখভাল করছে, নান্দিয়াপাড়া স্পোট্রিং ক্লাব। নান্দিয়াপাড়া আশ্রাফুল উলুম আলিম মাদ্রাসায় ৫০ জন আশ্রয় গ্রহণকারীর ৩ বেলা খাবারসহ দেখভাল করছে, স্থানী ব্যক্তিবর্গ। পাশাপাশি ১ বেলা অথবা, ১ দিনের খাবারের দায়িত্ব নেন কোনো কোনো ব্যাক্তি।

এছাড়াও পানিবন্দি রয়েছে লাখো মানুষ। এসব আশ্রয় কেন্দ্র ও পানিবন্দি মানুষের কাছে এখন পর্যন্ত পৌঁছ হয়নি সরকারী ও বেসরকারী ত্রাণ। তাই, চারদিকে দেখা দিয়েছে খাদ্য সংকট।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির