1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)”

  • আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৯ জন দেখেছেন

“সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই
(ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)”

আব্দুল্লাহ,জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ফজরের ঠিক পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এদিন সকাল সাতটার দিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনা করে সবার কাছে তার বিদেহী আত্মার জন্য দোয়া চাওয়া হয়েছে।
এর আগে সোমবার (২৯ ডিসেম্বর) মাঝরাতে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাদি হোসেন জানান, বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন।
তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে এখানে (এভারকেয়ার) চিকিৎসাধীন আছেন। বর্তমানে তিনি অত্যন্ত সংকটময় সময় পার করছেন। সময়ই বলে দেবে তিনি সেই সংকট কতটা কাটিয়ে উঠতে পারবেন।’
কিন্তু সংকট কাটিয়ে উঠতে পারলেন তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে।
এর আগে সোমবার (২৯ ডিসেম্বর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শাপলা রহমান এবং বেগম জিয়ার ছোট ভাইসহ অনেক আত্মীয়-স্বজন হাসপাতালে যান তাকে দেখতে। তারেক রহমান, তার স্ত্রী ও কন্যা জাইমা রহমান রাত ২টা পর্যন্ত এবারকেয়ার হাসপাতালে ছিলেন বলে জানান ডা. জাহিদ।
নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে এক মাসের বেশি সময় ধরে হাসপাতালটি চিকিৎসাধীন থেকে পৃথিবীর যাত্রা শেষ করলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির